যশ এবং তার পরিবারের এই কঠিন সময়ে তাদের ব্যক্তিগত পরিসর বজায় রাখতে সাহায্য করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
যশের জনসংযোগকারী আধিকারিক ভারতীয় গণমাধ্যমকে জানান- যশ কথা বলার মতো অবস্থায় নেই। তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। বাবা-মায়ের একমাত্র সন্তান তিনি। মায়ের ঘনিষ্ঠ ছিলেন অভিনেতা। যশ ছাড়া তার স্ত্রী অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহানও মানসিকভাবে বিধ্বস্ত। আচারবিধি পালনে সারাক্ষণ তার স্বামীর সঙ্গে রয়েছেন তিনি।
.png)
জয়তী দাশগুপ্ত অসুস্থ ছিলেন অনেক দিন ধরেই। হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু রবিবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর বাঁচানো যায়নি তাকে।