ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ভক্তের চুল কেটে দিলেন সালমান খান (ভিডিও)

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭:১০, ১৫ এপ্রিল ২০২২
ভক্তের চুল কেটে দিলেন সালমান খান (ভিডিও)
ফাইল ছবি

বলিউডের ভাইজান সালমান খান। তার ভক্তের সংখ্যা অগণিত। প্রিয় নায়ককে একনজর দেখতে মুখিয়ে থাকেন ভক্তরা। আর সেই ভক্তের সঙ্গেই এমন কাণ্ড ঘটিয়েছিলেন সালমান!

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। পুরোনো সেই ভিডিওতে দেখা যাচ্ছে, সালমান তার এক ভক্তের চুল কেটে দিচ্ছেন। একেবারে টাক করে দিয়েছেন। তবুও সেই ভক্তের মুখে প্রাপ্তির হাসি। চারপাশের উৎসুক জনতা সে চিত্র দেখতে ভিড় জমিয়েছেন।

চুল কাটা বাবদ ভক্তের কাছে টাকা চান সালমান খান। আর সেই ফ্যান বাধ্য হয়ে শেষ পর্যন্ত ভাইজানকে টাকা দেন।

Advertisement

ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, সেটি ২০১৪ সালের ঘটনা। চ্যারিটির জন্য অর্থ সংগ্রহে এক দিন নাপিতের কাজ করেন ভাইজান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!