ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

শুটিংয়ে নার্ভাস মেহজাবীন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০:১৩, ৪ জুন ২০২২
শুটিংয়ে নার্ভাস মেহজাবীন
মেহজাবীন চৌধুরী। ফাইল ছবি

এখনো শুটিং করতে গেলে নার্ভাস অনুভব করেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। টানা ৩৮ দিনের বিরতির পর শুটিংয়ে ফিরেছেন তিনি। কিন্তু ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে এবারও সংশয়, দ্বিধার দেয়াল টপকাতে হয়েছে তাকে।

সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে এমন অনুভূতির কথাই জানিয়েছেন অভিনেত্রী। 

মেহজাবীন বলেন, এই প্রথম নয়, মাঝেমধ্যেই এমন হয়। লম্বা বিরতির পর শুটিংয়ে ফিরলে আমার ভীষণ নার্ভাস লাগে। নিজেকে খুব নতুন মনে হয়। এবারও তাই হলো। ৩৮ দিন পর কাজে ফিরলাম। চিন্তা হচ্ছিল, এতদিন পর পূর্ণাঙ্গ মনোযোগ দিতে পারব কিনা!

Advertisement

জানা গেছে, লম্বা ছুটি কাটিয়ে অনন্য ইমনের পরিচালনায় একটি নাটকের কাজ দিয়ে লাইট-ক্যামেরা-অ্যাকশনে ফিরেছেন মেহজাবীন। শনিবার  শুরু হয়েছে এর শুটিং। এখানে মেহজাবীনের সঙ্গে আছেন সুদীপ বিশ্বাস দীপ। নাটকটি প্রচার হবে আসন্ন ঈদুল আজহায়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!