সেই লাইনগুলোকে এবার পূর্ণাঙ্গ গান আকারে নিয়ে আসছেন তাহসান। যার নাম দিয়েছেন ‘সেই তুমি কে’। এটির কথা লেখার পাশাপাশি সাজিদ সরকারের সঙ্গে ভাগাভাগি করে সুর করেছেন তাহসান। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।
রোববার (২৪ জুলাই) থেকে কক্সবাজারে গানটির ভিডিও শুটিং শুরু হয়েছে। চলবে আরো দুই দিন। প্রেক্ষাগৃহের ব্যানারে ভিডিওটি নির্মাণ করছেন শাহরিয়ার পলক। এতে তাহসানের সঙ্গে মডেল হিসেবে কাজ করছেন স্নিগ্ধা চৌধুরী।
.png)
তাহসান নিজেই গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। গান-ভিডিওটি তাহসান আরো বলেন, দুই বছর আগের কথাগুলোকে এবার পূর্ণাঙ্গ গান আকারে নিয়ে আসছি। আজকেই (রোববার) কক্সবাজারে এর ভিডিওর শুটিং শুরু হয়েছি। গানের কথার সঙ্গে মিল রেখেই আমরা ভিডিওটি করছি। ভিডিওতে অনেক নতুনত্ব থাকছে। দর্শক-শ্রোতারা দেখলেই সেটা বুঝতে পারবেন। আপাতত আর বেশি কিছু বলতে চাই না।
তাহসান আরো জানান, আসছে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ‘সেই তুমি কে’ গানচিত্রটি ইউটিউবসহ বিভিন্ন সংগীত অ্যাপে প্রকাশ করা হবে।