ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

কক্সবাজারে উন্মোচন হবে ‘অপারেশন সুন্দরবন’র ট্রেলার

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৯, ২৬ জুলাই ২০২২
কক্সবাজারে উন্মোচন হবে ‘অপারেশন সুন্দরবন’র ট্রেলার
ছবি: সংগৃহীত

কক্সবাজার সৈকতে ‘অপারেশন সুন্দরবন’র এক ঝলক দেখা যাবে। দীপংকর দীপন পরিচালিত সিনেমাটি বিশ্ব ঐতিহ্য ও সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যুমুক্ত করার প্রেক্ষাপট নিয়ে তৈরি হয়েছে। 

আগামী ২৯ জুলাই বিশ্বের সবচেয়ে বড় সমুদ্রসৈকত কক্সবাজারে এর ট্রেলার উন্মোচন হবে বলে জানিয়েছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

Advertisement

র‌্যাব থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লাবনী বিচে আয়োজনটি হবে। ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার অভিনয়শিল্পী রিয়াজ, সিয়াম, নুসরাত ফারিয়া, রোশান, দর্শণা, মনোজ প্রামাণিক, রাইসুল ইসলাম আসাদসহ আরো অনেকে অনুষ্ঠানে থেকে লাইভ পারফর্ম করবেন।

এছাড়া অনুষ্ঠানের আগে এই তারকারা কক্সবাজার শহরের বিভিন্ন পয়েন্টে, হোটেল রেস্তোরাঁ ও সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে ‘অপারেশন সুন্দরবন’র প্রচারণায় অংশ নেবেন। 

এর আগে চলতি বছর ঈদুল আজহায় ‘অপারেশন সুন্দরবন’ মুক্তির ঘোষণা এসেছিল। কিন্তু ঈদে সিনেমাটি মুক্তি দেওয়া হয়নি।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!