সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব সিরিজ ‘কারাগার’ এর ট্রেলার। যেখানে তিনি অভিনয় করেছেন বোবা এক কয়েদিন ভূমিকায়। আর তার সেই মুখে না বলা কথাগুলো ভাষায় প্রকাশ করেছেন এই প্রজন্মের অভিনেত্রী তাসনিয়া ফারিন।
ট্রেলার একটি অংশে দেখা যায় চঞ্চল চৌধুরীর কাছ থেকে কথা বের করতে আনা হয় তাসনিয়া ফারিনকে। অভিনেতা চঞ্চল চৌধুরী হাত নেড়ে বুঝিয়ে দেন তিনি মীর জাফরের খুনি এবং তিনি কারাগারে ২৫০ বছর ধরে আছেন।
.png)
বিষয়টা কোনভাবেই বুঝে আসছে না ‘কারাগার’ ওয়েব ফিল্মে পুলিশ চরিত্ররূপদান করা অভিনেতা ইনতেখাব দিনারের। এরকম সাসপেন্স রেখেই ট্রেলারের সমাপ্ত করা হয়। বিষয়টি খোলাসা হতে দেখতে হবে ওয়েব ফিল্ম ‘কারাগার’।
আসছে ১৯ আগস্ট ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘হইচই’তে মুক্তি পাবে ‘কারাগার’।
‘কারাগার’ ওয়েব ফিল্মের ট্রেলার:-