ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বাবা হওয়ার পর নিজের অনুভূতি জানালেন শরিফুল রাজ

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২২, ১০ আগস্ট ২০২২
বাবা হওয়ার পর নিজের অনুভূতি জানালেন শরিফুল রাজ
পরীমনি এবং রাজ

বাবা-মা হয়েছেন অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনি। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বুধবার তাদের পুত্র সন্তান হয়েছে বলে জানিয়েছেন শরিফুল রাজ। সন্তান ও মা উভয়ে সুস্থ আছেন বলেও জানান তিনি।

বাবা হওয়ার পর নিজের আবেগ ব্যক্ত করেছেন রাজ। তিনি বলেন, আলহামদুলিল্লাহ পুত্র সন্তানের বাবা হয়েছি। কত আনন্দ লাগছে এ অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। যারা বাবা-মা হয়, কেবল তারাই এটা বুঝবে। মা ও ছেলে উভয় সুস্থ আছেন। সবাই দোয়া করবেন।

রাজ আরো বলেন, পরী অন্তঃসত্ত্বা হওয়ায় ওকে সময় বেশি দেয়ার চেষ্টা করেছি। শেষ ক’টা দিন ওর সঙ্গে সবসময় আমাকে থাকছি। প্রতিটি দিন নতুন নতুন অনুভূতির স্পর্শ পেয়েছি। অবশেষে আমাদের সন্তান আমাদের কাছে এসেছে।

Advertisement

গত বছরের ১৭ অক্টোবর গোপনে একে-অপরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করেন পরীমনি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একইদিন ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!