ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

যে কারণে ভাত মাছ আর বিরিয়ানি খাবেন সালমান খানের ভাই!

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২১:১৩, ১৫ সেপ্টেম্বর ২০২২
যে কারণে ভাত মাছ আর বিরিয়ানি খাবেন সালমান খানের ভাই!
ছবি: সংগৃহীত

‘সকাল পর্যন্ত আছি। ভাবছি, ভাত-মাছ আর বিরিয়ানি খাব। তাছাড়া খাবার বিষয় নয়, আপনাদের এ ভালোবাসায় আমি মুগ্ধ।’- বলিউড ভাইজান সালমান খানের ভাই অভিনেতা সোহেল খান ঢাকায় এসে এভাবে কথাগুলো বলেন। 

সালমান খানের চ্যারিটেবল ট্রাস্টের ফ্যাশন ব্র্যান্ড ‘বিইং হিউম্যান’-এর আউটলেট উদ্বোধন করতে ঢাকায় এসেছেন সোহেল খান। বৃহস্পতিবার দুপুর ২টা নাগাদ এই তারকা রাজধানীর বনানীর অনুষ্ঠানস্থলে পৌঁছান। সেখানে এসব কথা বলেন তিনি।

সোহেল খান বলেন, ‘সবাই সালমান খানের এ উদ্যোগের অংশীদার। অথচ আমি এখানে নামার আগে খুব নার্ভাস ছিলাম। মনে মনে ভাবছিলাম, সালমানের বদলে আপনারা আমাকে গ্রহণ করবেন তো! সালমান এখন অনেক ব্যস্ত; ওর হাতে অনেক কাজ। এজন্যই ওর পরিবর্তে আমি এসেছি।’

Advertisement

রাজধানীর বনানীতে ‘বিইং হিউম্যান’-এর নতুন আউটলেট। সেখানে তাকে নেচে-গেয়ে বরণ করে নেন একদল নৃত্যশিল্পী। এ সময় সোহেল খান নিজেও নৃত্যশিল্পীদের সঙ্গে নাচেন। উদ্বোধনী অনুষ্ঠানে সোহেল খানের সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিইও সঞ্জিব রাও এবং সালমান খানের ভাতিজা আয়ান অগ্নিহোত্রি।

২০১২ সালে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ভারতের মুম্বাইতে শুরু হয় ‘বিইং হিউম্যান’-এর পথচলা। পোশাকের এই ব্র্যান্ডটির বিক্রয়ের লভ্যাংশের একটা অংশ ব্যয় করা হয় পিছিয়ে থাকা জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য খাতে। এই ব্র্যান্ডটির ৫০০-এর বেশি আউটলেট রয়েছে বিশ্বের ১৫টি দেশে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: বিনোদন
লিংক সফলভাবে কপি হয়েছে!