ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ব্রেকফাস্টে ডাকছেন সানি লিওনি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০:২৪, ১৮ সেপ্টেম্বর ২০২২
ব্রেকফাস্টে ডাকছেন সানি লিওনি
 সানি লিওনির টুইটার পোস্ট থেকে নেয়া ছবি

সমুদ্রের জলাধারের নীল এসে মিলেছে দিগন্তরেখায়। দুইপাশে সবুজের ছোপ। মাঝখানে সানি লিওনি। পরনে কালো মনোকিনি। পুলের পানিতে ভেসে বেড়াচ্ছে রকমারি খাবার এবং পানীয় রাখা বাস্কেট। সেখানেই নাশতা সারছেন অভিনেত্রী।

ছুটি কাটাতে মলদ্বীপে  গিয়ে বিলাসবহুল হোটেলের সেই ছবি টুইটারে শেয়ার করেছেন সানি লিওনি। ক্যাপশনে লিখেছেন- ‘ব্রেকফাস্ট এনিওয়ান?’ বাস্কেটের গায়ে লেখা রয়েছে মালদ্বীপের সমুদ্রমুখী বিলাসবহুল হোটেলের নাম।

 সানি লিওনির  টুইটার পোস্ট থেকে নেয়া ছবি

Advertisement

২০১২ সালে পূজা ভাটের থ্রিলার ‘জিসম ২’ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন সানি। পরে ‘জ্যাকপট’, ‘রাগিণী এমএমএস ২’, ‘এক পহেলি লীলা’ এবং ‘মাস্তিজাদে’এর র মতো ছবিতে অভিনয় করেন। সানিকে সম্প্রতি এমএক্স প্লেয়ার ওয়েব সিরিজ ‘অনামিকা’-তে মূল চরিত্রে দেখা গিয়েছে, যা চলতি বছরের শুরুতেই মুক্তি পায়।

২০২৩ সালে মুক্তি পাবে অর্জুন রামপাল অভিনীত ‘দ্য ব্যাটল অব ভিমা কোরেগাঁও’। সেখানে একটি গানে সানিকে দেখা যাবে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!