ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

মাদকে ফাঁসছেন জনি ডেপ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:২৮, ২৮ সেপ্টেম্বর ২০২২
মাদকে ফাঁসছেন জনি ডেপ 
অভিনেতা জনি ডেপ

খুব বেশিদিন হয়নি স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘিরে আইনি জটিলতা শেষ করেছেন হলিউড অভিনেতা জনি ডেপ। এবার নতুন করে আবারও আইনি ঝামেলায় পড়তে যাচ্ছেন তিনি। 

জনি ডেপের বিরুদ্ধে এবার একগুচ্ছ অভিযোগ নিয়ে আদালতে গেছেন তার কয়েক জন দেহরক্ষী এবং কর্মী। তাদের অভিযোগ, বেআইনি মাদক কিনে আনার জন্য জোরাজুরি করেন জনি। তাদের ঠিক মতো বেতন বা ওভারটাইম দেন না। উল্টো নিয়মিত দুর্ব্যবহার করা হয় তাদের সাথে।  

আরেওলা এবং সাঞ্চেজ নামে দুই দেহরক্ষীর দাবি, কাজ করালেও তাদের ওভারটাইম দেননি জনি। এমনকি খাটাখাটনির পর খাবারদাবার বা বিন্দুমাত্র বিশ্রামও মেলে না তাদের। 

Advertisement

জনির বিরুদ্ধে তাদের আরও অভিযোগ যে সব গাড়িতে করে বেআইনি মাদক এবং শিশুদের নিয়ে আসতে হয়, সেগুলিকে চালানোর কাজও করতে হয় তাদের।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!