ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

৪০ বছর আগের ‘হীরামন’ আবার ফিরছে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬:২৩, ১৩ নভেম্বর ২০২২
৪০ বছর আগের ‘হীরামন’ আবার ফিরছে
‘হীরামন’

বিটিভিতে আবারও শুরু হচ্ছে লোককাহিনি অবলম্বনে নির্মিত নাটক ‘হীরামন’। আজ থেকে প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৯টায় অনুষ্ঠানটি প্রচার হবে। প্রথম ২৬ পর্বে থাকছে ‘রূপবান ও ডালিম কুমার’-এর গল্প।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাইরুজ সিফাত, ইমতু রাতিশ, টুটুল চৌধুরী, ফারজানা মিহি, তপন হাফিজ, এন কে মাসুক, সায়েম সামাদ, সামলি আরা সাইকা, শিশির আহমেদ, তাসনিম নিশাত প্রমুখ।

‘হীরামন’ প্রচার নিয়ে বিটিভির অনুষ্ঠান ও পরিকল্পনা পরিচালক জগদীশ এষ বলেন, ‘চার দশক আগে বিটিভিতে হীরামন প্রচার শুরু হয়। অল্প সময়ে দর্শকের মাঝেও দারুণ জনপ্রিয় হয়ে ওঠে ধারাবাহিকটি। কিন্তু কয়েক দশক পর এর প্রচার বন্ধ হয়ে যায়।’

Advertisement

তিনি আরো বলেন, ‘সেই সময়ের দর্শকের ভালো লাগা এবং আমাদের লোককাহিনি কতটা সমৃদ্ধ, তা নতুন প্রজন্মকে জানাতেই আবার এটির নির্মাণ ও প্রচারের পরিকল্পনা। তবে সময়ের পালাবদলে অনেক কিছু বদলে গেছে। তাই নির্মাণেও যুক্ত হয়েছে আধুনিক ও ভার্চুয়াল প্রযুক্তি, যা দর্শকের প্রত্যাশা পূরণ করবে বলে আমাদের বিশ্বাস।’
 

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!