[ বিনোদন ]
হৃদরোগে আক্রান্ত ঐন্দ্রিলা, পরিস্থিতি আরো সংকটাপন্ন
ঐন্দ্রিলা শর্মা। ফাইল ফটো
স্ট্রোকের পর এবার হৃদ্রোগেও আক্রান্ত হয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। হাসপাতাল সূত্রে জানা গেছে, পর পর হার্ট অ্যাটাক হওয়ায় অবস্থা স্থিতিশীল নয়। দেওয়া হয়েছে ‘সিপিআর’।
এদিকে মঙ্গলবার হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল, স্ক্যান রিপোর্টে দেখা যায়, ব্রেন স্ট্রোকের পর মাথার যে পাশে অস্ত্রোপচার হয়েছিল ঐন্দ্রিলার, তার বিপরীত দিকে রক্ত জমাট বেঁধেছে। যা নতুন করে চিন্তা বাড়াচ্ছে।
চিকিৎসকরা জানান, এরই মধ্যে আগের ওষুধ বদলে নতুন অ্যান্টিবায়োটিক চালু করা হয়েছে অভিনেত্রীর। তার শরীর এতে সাড়া দেয় কিনা, তা দেখার জন্য বাড়তি সতর্কতায় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
.png)
নতুন করে যে রক্ত জমাট বেঁধেছিল, তা অস্ত্রোপচার করা সম্ভব নয় বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা। ওষুধ দিয়ে কমানোর চেষ্টা করা হয়েছিল। সংক্রমণ যে চিন্তা বাড়াচ্ছে সেই আভাস আগেই দেওয়া হয়েছিল হাসপাতাল সূত্রে। পরিস্থিতি একদমই আশাজনক নয়।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!