মিম বলেন- আমার পছন্দের দল ব্রাজিল। তবে মেসিকেও ভালো লাগে। ফুটবল নিয়ে বলতে গেলে অনেক স্মৃতি রয়েছে। এর মধ্যে ভালো বা খারাপ স্মৃতিও রয়েছে। সবচেয়ে খারাপ স্মৃতি হলো ২০১৪ সালের বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে ব্রাজিল ৭ গোল খেয়েছিল। আমার মনে হয়, প্রতিটি ব্রাজিল-ভক্তের মন সেদিন ভারাক্রান্ত হয়েছিল। সত্যি বলতে আমি নিজেও সেদিন অনেক কেঁদেছি।
ও (বোন) জার্মানির পক্ষ নিলো। আমি আসলে এই ম্যাচ নিয়ে ‘ওভার কনফিডেন্ট’ ছিলাম। কিন্তু খেলা দেখতে বসে ঘটলো উল্টো ঘটনা! একটার পর একটা গোল খেতে লাগলো ব্রাজিল। আমার বোনের আনন্দ তখন দেখে কে! সে আমাকে ইচ্ছেমতো পচাচ্ছিল। সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত আমি কেঁদে ফেলেছিলাম। তবে এবারের বিশ্বকাপ আমার জন্য বাড়তি আনন্দ নিয়ে এসেছে। কারণ আমার দল ভারি হয়েছে। আমার স্বামীও ব্রাজিলের সাপোর্টার।
.png)
মিম আরো বলেন- নেইমারের মতো মেসিকেও আমার ভালো লাগে। বিশেষ করে তার খেলা এবং তাকে দেখতেও ভালো লাগে! এ কারণে আমি ব্রাজিলের সাপোর্টার হলেও মেসির ফ্যান। আরেকটি বিষয় শেয়ার করতে চাই। মাঠে গিয়ে কখনো ফুটবল খেলা হয়নি। তবে এবার মাঠে গিয়ে ফুটবল খেলেছি; এমনকি গোলও দিয়েছি! আপনারা জানেন ‘দামাল’ সিনেমাটি ফুটবল নিয়ে। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের ঘটনার সঙ্গে ফিকশনের আশ্রয় নিয়ে গড়ে উঠেছে সিনেমার গল্প। এই সিনেমার প্রচারণার জন্য একটি প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। সেখানে দামাল টিম অংশ নেয়। সেদিন দলের সঙ্গে আমিও ছিলাম।