ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বাবা হারালেন অভিনেতা চঞ্চল চৌধুরী

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২৩:৩৮, ২৭ ডিসেম্বর ২০২২
বাবা হারালেন অভিনেতা চঞ্চল চৌধুরী
বাবা গোবিন্দ চৌধুরীর সঙ্গে অভিনেতা চঞ্চল। ছবি- সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মৃত্যু হয়েছে গোবিন্দ চৌধুরীর।

মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে গোবিন্দ চৌধুরী মারা গেছেন বলে ফেসবুকে একটি পোস্টে জানিয়েছেন অভিনেত্রী শাহনাজ খুশি।

তিনি লিখেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় বন্ধু চঞ্চল চৌধুরীর বাবা সন্ধ্যা ৭.৫০ মিনিটে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ইহ জগতের মায়া ত্যাগ করেছেন।

Advertisement

তার আত্মার শান্তিকামনা করি। চঞ্চল এবং তার পরিবার যেন এ শোক কাটিয়ে উঠতে পারে তার জন্য প্রার্থনা করি। চঞ্চলের বাবার শেষকৃত্য নিজ গ্রামের বাড়ি পাবনার কামার হাটে সম্পন্ন হবে।

এর আগে, অসুস্থ হয়ে চঞ্চল চৌধুরীর বাবা আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। ২৩ ডিসেম্বর তিনি ফেসবুকে লিখেছিলেন- আমার বাবা আইসিইউয়ের শীতল কক্ষে ১২ দিন ধরে অচেতন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!