২০১৬ সালের জুলাইয়ে কলকাতার একটি পাঁচতারা হোটেলে শ্রাবন্তী ও কৃষাণের রেজিস্ট্রি বিয়ে হয়। তবে বেশিদিন টিকেনি তাদের সংসার। ২০১৭ সালের আগস্টের দিকে দ্বিতীয় সংসারেও ভাঙনের সুর বেজে উঠে। সেই বছরের শেষের দিকে বিবাহবিচ্ছেদের কথা জানান শ্রাবন্তী।
২০১৯ সালের ১৯ এপ্রিল অনেকটা গোপনে প্রেমিক রোশান সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন। ভারতের চণ্ডীগড়ে পাঞ্জাবি রীতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সেখান থেকে ফিরে চুপচাপ শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু তার গোপন বিয়ে নিয়ে রচিত হতে থাকে লুকোচুরি গল্প। তৃতীয় সংসার ভালোবেসে বাঁধলেও এখন আর একসঙ্গে থাকছেন না রোশান-শ্রাবন্তী। তাও দীর্ঘদিন কেটে গেছে। চলছে বিয়েবিচ্ছেদের মামলা। রোশান এ সংসার টিকিয়ে রাখতে চাইলেও নারাজ শ্রাবন্তী। বলা যায়, এ সংসারও ভেঙে গেছে। বাকি কেবল আনুষ্ঠানিকতা।
.png)
এ পরিস্থিতিতে অনেক চলচ্চিত্র সমালোচকেরই মন্তব্য— ব্যক্তিগত জীবনে শ্রাবন্তী বিয়ে বিয়ে খেলা ভালোই খেলেছেন। প্রেম-বিয়ে-বিচ্ছেদ নিয়ে দারুণ সমালোচিত হয়েছেন শ্রাবন্তী। সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেন তার বাবা মা। তারা বলেন, ভুল সিদ্ধান্ত কখনই মেনে নেব না। আমাদের ক্ষেত্রেও এর ব্যত্যয় ঘটেনি। মাত্র ১৬ বছর বয়সে রাজীবের সঙ্গে বিয়ে হয় শ্রাবন্তীর। তখন আমরা মেয়ের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। প্রথম বিয়েটাই ছিল ভুল। ওটাই ওর জীবনের বড় শাস্তি।