ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

রাজ্য মানবিক মানুষ হয়ে উঠুক: পরীমনি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯:৪৯, ১৪ ফেব্রুয়ারি ২০২৩
রাজ্য মানবিক মানুষ হয়ে উঠুক: পরীমনি
পরীমনি ও রাজ্য- ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত দম্পতি শরিফুল রাজ ও পরীমনির সন্তান রাজ্যের জন্ম ২০২২ সালের ১১ আগস্ট। গত ১১ ফেব্রুয়ারি ছয় মাস পূর্ণ হয়েছে তার। ছয় মাস পরে শিশুদের মুখে বাড়তি খাবার দেওয়া হয়।

ছেলের মুখে ভাত অনুষ্ঠানের আয়োজন নিয়ে এবার ভালোবাসা দিবসকে বেছে নিয়েছেন রাজ-পরী দম্পতি। ভালোবাসা দিবসে পথশিশুদের সঙ্গে প্রথম ভাত মুখে দেবে পরীর ছেলে।

পরীমনি বলেন, আমার একমাত্র সন্তান রাজ্যর ৬ মাস পূর্ণ উপলক্ষে আজ একটি অনুষ্ঠান আয়োজন করেছি। দিনের কিছুটা সময় পথশিশুদের সঙ্গে কাটাব। রাজ্য আজ প্রথম ভাত মুখে দেবে পথশিশুদের সঙ্গে বসে। এটা যে কী রকম আনন্দের তা বলে বোঝানো সম্ভব নয়। পথশিশুরাও মানুষ, তাদেরও ভালো কিছু খেতে ইচ্ছে করে, সুন্দরভাবে বাঁচতে ইচ্ছে করে। আমি চাই রাজ্য মানবিক মানুষ হয়ে উঠুক, সুন্দরভাবে বেড়ে উঠুক।

Advertisement

২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। যা প্রকাশ্যে গত বছরের ১০ জানুয়ারি। একই দিন তারা ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। 

পরীমনি ও শরিফুল রাজের বিচ্ছেদ নিয়ে কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা হয়েছিল। রাজের বাড়ি ছেড়ে চলেও গিয়েছিলেন পরীমনি। কিন্তু এখন আবার সব কিছু ঠিকঠাক। স্বামী রাজের সঙ্গে সুখের সংসার করছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!