ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

পুত্রকে কোলে নিয়ে ফের বিয়ের পিঁড়িতে নাতাশা-হার্দিক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৩
পুত্রকে কোলে নিয়ে ফের বিয়ের পিঁড়িতে নাতাশা-হার্দিক
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী নাতাশা স্ট‌্যানকোভিচ। প্রায় তিন বছর আগে ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে বিয়ে করেন তিনি। তাদের সংসার আলো করে জন্ম নিয়েছে একটি পুত্রসন্তান। কিন্তু পুত্রকে কোলো নিয়ে ফের বিয়ের পিঁড়িতে বসলেন এই দম্পতি।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ছিল বিশ্ব ভালোবাসা দিবস। এদিন উদয়পুরে বসেছিল এই তারকা জুটির বিয়ের আসর। এসময় বর-কনের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরা উপস্থিত ছিলেন।

বিয়ের বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যায়, নাতাশার পরনে সাদা রঙের গাউন, অন্যদিকে হার্দিকের পরনে স্যুট-কোট। একটি ছবিতে দেখা যায়, পুত্রকে কোলে নিয়ে আছেন বর হার্দিক। বাবার কোলে বসে মা নাতাশাকে চুমু খাচ্ছে ছেলে।

Advertisement

এসব ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে হার্দিক লিখেছেন- ‘তিন বছর আগে আমরা যে, শপথ নিয়েছিলাম তা এই দ্বীপে নবায়ন করলাম এবং ভালোবাসা দিবস উদযাপন করলাম। আমাদের ভালোবাসা উদযাপনের সঙ্গী হয়ে আশীর্বাদ করেছেন আমাদের পরিবার ও বন্ধুরা। এজন্য আমরা সত্যি ধন্য।’

একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘এর আগে কোর্টে বিয়ে করেন হার্দিক-নাতাশা। ওই সময়ে খুব তাড়াহুড়ো করে আইনি বিয়ে সারেন তারা। এজন্য জমকালো আয়োজনে বিয়ে করলেন তারা।’

১৩-১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিয়ের আনুষ্ঠানিকতা চলবে। গায়েহলুদ, সংগীত অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। গত বছরের নভেম্বর থেকে এই বিয়ের প্রস্তুতি শুরু হয়েছে বলেও সূত্রটি জানিয়েছেন।

২০২০ সালের শুরুতে নাতাশা স্ট‌্যানকোভিচকে দুবাইয়ের মাঝ সমুদ্রে ফ্লোটিং বোটে প্রোপোজ করেন হার্দিক। এরপর আংটি পরিয়ে বাগদান সারেন। করোনা সংকটের কারণে ভারতে তিন মাসের বেশি সময় লকডাউন ছিল। এ সময়ে হার্দিকের সঙ্গে তার বাড়িতেই ছিলেন নাতাশা। লকডাউনের সময়ে হার্দিকের বাড়িতেই বিয়ের অনুষ্ঠান সেরেছিলেন বলে জানা যায়।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!