ওটিটির হাত ধরে ফের পর্দায় ফিরতে চান সোনম। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সোনম খান বলেন- শেখার কোনো শেষ নেই। আবারো নতুন করে শুরু করতে চাই। মাঝে ওজন ভীষণভাবে বেড়ে গিয়েছিল। প্রায় ৩০ কেজি ওজন কমিয়ে ফেলেছি। এখন অনেকটা আত্মবিশ্বাসী।
বর্তমানে সোনমের বয়স ৫০। তবে এ অভিনেত্রীর কাছে বয়স কোনো বিষয় না। তার ভাষায়, আমাদের দেশে ৫০ বছর বয়সের আশেপাশে মহিলারা তাদের পরিচয় হারিয়ে ফেলেন। কিন্তু আমি আমার বলিরেখা নিয়ে ভয় পাই না। আগামীকাল যদি আমি আমার চেহারা অনুযায়ী একটি চরিত্র পাই, তাতেই খুশি।
.png)
জীবন সোনমকে অনেক কিছু শিখিয়েছে। খারাপ-ভালোর মধ্য দিয়ে জীবন বয়ে গেছে। মাত্র ১৪ বছর বয়সে অভিনয় জীবন শুরু করেছিলেন। ১৯৯১ সালে ১৭ বছর বয়সে ‘ত্রিদেব’ সিনেমার প্রযোজক রাজীব রাইকে বিয়ে করে দেশ ছেড়েছিলেন তিনি। তা উল্লেখ করে সোনম বলেন, ১৪ বছর বয়সে কাজ শুরু করি, ১৭-তে বিয়ে, যখন অন্তঃসত্ত্বা হই, তখন বয়স মাত্র ১৯।
সোনম ও রাজীব রাইয়ের ছেলের নাম গৌরব রাই। বিয়ের পর ইউরোপ-আমেরিকার বিভিন্ন শহরে স্বামীর সঙ্গে বসবাস করেছেন সোনম। তবে তাদের এই বিয়ে টেকেনি। ২০১৯ সালে ছেলেকে নিয়ে ভারতে ফিরেন সোনম খান।