ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

আজিজের টানে ছুটে গেলেন পূজা চেরী

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪০, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
আজিজের টানে ছুটে গেলেন পূজা চেরী
পূজা চেরী

চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে চলচ্চিত্রে নায়িকা হিসেবে আগমন ঘটে পূজা চেরীর। তবে জাজ কর্ণধার আবদুল আজিজের সঙ্গে ব্যক্তিগত মনোমালিন্যের কারণে প্রতিষ্ঠান থেকে বেরিয়ে আসেন পূজা। পরে অবশ্য নিজের ভুল বুঝতে পেরে গতকাল (শুক্রবার) আব্দুল আজিজের কবিতার বইয়ের প্রচারণায় অমর একুশে বইমেলায় আসেন তিনি।

যে স্টলে পূজা চেরী বসেছিলেন, সেই প্রকাশনা সংস্থা থেকেই আব্দুল আজিজের কবিতার বই প্রকাশিত হয়েছে। স্টলের ওপরে সম্মুখভাগে, ভেতরে আব্দুল আজিজের বড় বড় ছবি সাঁটানো। সেখানে বসেই মূলত এই প্রযোজকের বইয়ের প্রচার করলেন।

স্টলে বসে অভিনেত্রী পাঠকদের সঙ্গে কথা বলেছেন, সেলফি তুলছেন। আর সেখানে বসেই মূলত এই প্রযোজকের বইয়ের প্রচারণা করেন তিনি। প্রচারণার এক ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন পূজা।

Advertisement

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধারের বইয়ের প্রচারণায় মেলায় গিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানটিতে ফেরার আনুষ্ঠানিকতাসম্পন্ন করলেন লাস্যময়ী এই অভিনেত্রী। সেই সঙ্গে সকল দ্বন্দ্বের অবসানও করলেন।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!