ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

শাকিবের খুনসুটির ভিডিও প্রকাশ করলেন বুবলী

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৯, ৩১ মার্চ ২০২৩
শাকিবের খুনসুটির ভিডিও প্রকাশ করলেন বুবলী
ছবি: সংগৃহীত

গত ২৮ মার্চ ছিল ঢালিউড সুপারস্টার শাকিব খানের জন্মদিন। বিশেষ দিনটিতে অসংখ্য ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন তাকে। একই সঙ্গে ইন্ডাস্ট্রির সহকর্মীরাও শুভেচ্ছা বার্তা পাঠান তারকাকে।

বিশেষ দিনটি ঘরোয়া আয়োজনে পরিবারের সদস্যদের সঙ্গে উদযাপন করেছেন ঢালিউড সুপারস্টার। পরিবারের সদস্য এবং দুই ছেলে আব্রাহাম খান জয় ও শেহজাদ খান বীরের সঙ্গে কেক কেটেছেন তিনি। 

সোশ্যাল মিডিয়া ফেসবুকে শোভা পাচ্ছে সেসব ছবি। অভিনেতার জন্মদিনে তার সঙ্গে খুনসুটিতে মেতে উঠেছিলেন ছোট ছেলে বীর। এরই একটি ভিডিও বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় ফেসবুক ভেরিফায়েড পেজে পোস্ট করেছেন বুবলী। এরই মধ্যে ভিডিওটি ভাইরাল হয়েছে।

Advertisement

বুবলি ৩৪ সেকেন্ডের ভিডিও প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘বাবার জন্মদিনে যখন বাবা ছেলের দুষ্ট-মিষ্টি খুনসুটি।’ এরপরই জুড়ে দিয়েছেন একটি রেড হার্টের ইমোটিকন।

এদিকে বুবলীর পোস্ট করা ভিডিওটি এরই মধ্যে নজর কেড়েছে নেটিজেনদের। যা এরই মধ্যে প্রায় চার লাখবার দেখা হয়েছে। এছাড়া মন্তব্য পড়েছে প্রায় তিন হাজার।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: শাকিব খান
লিংক সফলভাবে কপি হয়েছে!