আমি রোজা নামাজ প্রোপারলি আদায় করার চেষ্টা করি: সাদিয়া আয়মান
ছোট পর্দার নতুন প্রজন্মের অভিনেত্রী সাদিয়া আয়মান। সাবলীল অভিনয় আর মিষ্টি হাসির মায়ায় জয় করে নিয়েছেন দর্শকদের মন। এই তীব্র গরমেও শুটিং করে যাচ্ছেন তিনি। তার কাজের ফাঁকে রমজানসহ নানা প্রসঙ্গে কথা হয়।
কথার শুরুতেই ভাল নেই জানিয়ে সাদিয়া আয়মান ডেইলি বাংলাদেশকে বলেন, মনে হচ্ছে মরুভূমিতে আছি। কিভাবে ভাল থাকি বলুন। এভাবে কি শুটিং করা যায়! তাও রোজা রেখে, দর্শকদের জন্য কষ্ট করে কাজগুলো করে যাচ্ছি।
রোজার স্মৃতি চারণ করে সাদিয়া জানালেন, আমার যখন থেকে ধর্মীয় জ্ঞান এসেছে আমি রোজা, নামাজ প্রোপারলি আদায় করার চেষ্টা করি। এবারেও রোজা রাখছি। আমার সেহরি নিয়ে একটা মজার ঘটনা আছে। একদিন সেহেরির জন্য আমাকে ডাকা হয় কিন্তু আমি উঠি না। পরে যখন উঠি তখন দেখি ঘরের লাইট বন্ধ আর অন্ধকার। আমি ভাবি ভোর এখনো হয়নি তাই উঠে খেয়ে শুয়ে যাই। তার একটু পরেই দেখি আম্মু ইফতার করার জন্য ডাক দেন।
.png)
তিনি আরো বলেন, আমি তো অবাক। আমি বললাম সেহরি খেয়ে ঘুম থেকে উঠে ইফতার। কিন্তু যখন আমি সেহরি খাই তখন বিকেল তিনটা বা সাড়ে তিনটা বাজে।
ইফতারে তিনি পানিয় এবং ফল খেতে পছন্দ করেন। সব সময় তরমুজ রাখার চেষ্টা করেন। এ ব্যপারে সাদিয়া আয়মান জানান- আমি আসলে ভাজা পোড়া খাই না এমন না। আমি খাই কিন্তু ইফতারে না। কারণ রোজা রেখে সমস্যা হতে পারে।
ঈদ ঢাকায় পালন করবেন জানিয়ে সাদিয়া আয়মান বলেন, আমি ঈদে কোথাও যাচ্ছি না। ঢাকাতেই হবে ঈদ। শপিং করাও শেষ।
মাত্র চার বছরের ক্যারিয়ারে ফুলের নামে নাম, প্রেমকাহিনি, নরসুন্দরসহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করে আলোচিত হয়েছেন সাদিয়া আয়মান। অভিনয় করেছে সিনেমা এবং ওয়েব ফিল্মেও।