ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

দুই সন্তানের প্রতি দুইরকম দরদ বুবলীর, মায়ের রূপও এমন হয়?

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৪, ২৫ এপ্রিল ২০২৩
দুই সন্তানের প্রতি দুইরকম দরদ বুবলীর, মায়ের রূপও এমন হয়?
বুবলী

হালের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। নিজের অভিনয়ের গুণে খুব অল্প সময়েই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। ঢালিউডের দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। তবে তার বেশিরভাগ সিনেমাই শাকিব খানের সঙ্গে। আর এ কারণে শাকিব-বুবলীকে সমালোচনাও কম হয়নি, বন্ধ হয়নি তাদের নিয়ে বিরূপ মন্তব্য করাও। তবে এতকিছুর মাঝেও তারা অভিনয় করে গেছেন নিজেদের মতো করে।

গেলো বছর শাকিব-বুবলীর বিয়ের খবর প্রকাশ্যে আসে। জানা যায় ২০১৮ সালের ২০ জুলাই তারা বিয়ে করেন। শুধু এখানেই শেষ নয় শেহজাদ বীর নামে তাদের একটি ছেলে সন্তান আছে। এরপরে সোশ্যাল মিডিয়াতে সন্তানসহ তাদের ছবি প্রকাশ্যে আর কোন বাধা ছিলো না। বীরের সঙ্গে শাকিবের খুনসুটির ছবিও পোস্ট করতে শুরু করেন বুবলী।

আরো পড়ুন>>> ঈদে ‘দুই সন্তান’কে সমান গুরুত্ব দেবেন বুবলী

Advertisement

এদিকে, শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়। শাকিব-বুবলীর বিয়ে খবর প্রকাশ্যে আসার পরে গণমাধ্যমের এক সাক্ষাৎকারে আব্রাহাম খান জয়ের ব্যপারে বুবলীকে প্রশ্ন করা হলে তিনি বলেন- দুইজনেই তার সন্তান। ভালোবাসা এবং স্নেহ দুইজনেই সমান পাবে। শুধু তাই নয় বীরকে জয়ের কথা মেনে চলারও উপদেশ দেন বুবলী। এসব কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবারই জানা।

কিন্তু আসলেই কি জয় আর বীরকে সমান চোখে দেখেন বুবলী? এই প্রশ্নের উত্তর না পাওয়া গেলেও সিনেমা যে তার সন্তান এবং সেখানে যে তিনি দুই সন্তানকে এক চোখে দেখেন না এটা পরিষ্কার।

একটু খুলে বলা যাক। এবারের ঈদে শবনম বুবলী অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। একটি হচ্ছে ‘লিডার, আমিই বাংলাদেশ’ অন্যটি ‘লোকাল’। হল পাওয়ার দিক থেকে একটি আরেকটির থেকে যেনো যোজন-যোজন দূরে।

আরো পড়ুন>>> ঈদের আগে গাড়িতে বুবলীর ৫৮ সেকেন্ডের ভিডিও ভাইরাল

যাই হোক কম হল পাওয়া সিনেমাটি মুক্তির আগে একটি সংবাদ সম্মেলন ডাকা হয়। যেখানে বুবলীর কাছে প্রশ্ন রাখা হয়েছিল, ঈদের নিজের দুটি ছবির বেলায় কোনটি এগিয়ে রাখবেন? জবাবে এ চিত্রনায়িকা বলেছেন, সিনেমাকে আমরা এতোই ভালোবাসি যা সন্তানের সঙ্গে তুলনা করি। নিজের সন্তানকে আমরা যেভাবে ভালোবাসি ঠিক সেভাবে সিনেমাকে ভালোবেসে কাজ করি। সুতরাং বলবো, এবার ঈদে আমার দুটি সন্তান। একটি ‘লিডার’ অন্যটি ‘লোকাল’। দুটিই আমার কাছে সমান গুরুত্ব পাবে।

কিন্তু আদৌ কি তাই হয়েছে? নায়িকার ফেসবুকে এপ্রিল ১ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত পোস্ট ৪৫ টি। এর মধ্যে লিডার নিয়ে ২৩ পোস্ট, লোকাল নিয়ে মাত্র ৩টি, একটি যৌথ পোস্ট। বাকিগুলো অন্যান্য পোস্ট।

তাহলে সন্তানের জন্য মায়ের এ কেমন যত্ন? মায়ের রূপও এমন হয়?

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!