ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

শখ মেটাতে গিয়ে ২৩ বছরে প্রাণ গেল মিস ইউনিভার্স ফাইনালিস্টের

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৩, ৬ মে ২০২৩
শখ মেটাতে গিয়ে ২৩ বছরে প্রাণ গেল মিস ইউনিভার্স ফাইনালিস্টের
ফাইল ছবি

মাত্র ২৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন অস্ট্রেলিয়ান মডেল সিয়েনা ওয়ার। তিনি ২০২২ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতার ফাইনালিস্ট ছিলেন।

জানা গেছে, ঘোড়ায় চড়তে ভালোবাসতেন সিয়েনা। গত ২ এপ্রিল শখের বসে ঘোড়ায় চড়েছিলেন তিনি। কিন্তু তখনই ঘটে অঘটন। ঘোড়া উল্টে পড়ে যায়। চাপা পড়েন সিয়েনা। চোট পান।

এরপর লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। কিন্তু চিকিৎসকরা আশার আলো দেখতে পাচ্ছিলেন না। অবশেষে তার পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় লাইফ সাপোর্ট খুলে নেওয়ার।

Advertisement

২০২২ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন সিয়েনা। শেষ ২২ জন ফাইনালিস্টের মধ্যে স্থান করে নিয়েছিলেন এই মডেল-কন্যা। যদিও তার আগে থেকেই মডেল হিসাবে রীতিমতো জনপ্রিয় ছিলেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!