ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

প্রথমে শাকিব, এবার রোজিনা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩২, ২২ জুন ২০২৩
প্রথমে শাকিব, এবার রোজিনা
ফাইল ছবি

আসন্ন ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘প্রিয়তমা’ সিনেমায় ঢালিউড অভিনেতা শাকিব খানের বুড়ো লুক নিয়ে রীতিমতো সোরগোল পড়েছে নেট পাড়ায়। এর পরপরই রুপালি পর্দায় ভাইরাল হয়েছে চিত্রনায়িকা রোজিনার বুড়ো লুক।

চলতি বছরের ১৬ জুন (শুক্রবার) প্রেক্ষাগৃহে মুক্তি পায় রোজিনা পরিচালিত প্রথম সিনেমা ‘ফিরে দেখা’। আর এ সিনেমাতেই দর্শকদের চমকে দিয়েছেন অভিনেত্রী।

কারণ, সিনেমায় রোজিনাকে এমন রূপে আগে কখনোই দেখেনি দর্শক। পৌঢ় এক মহীয়সী বীরাঙ্গনা চরিত্রে রুপালি পর্দায় ধরা দিয়েছেন রোজিনা। চরিত্রটিকে ফুটিয়ে তুলতে রোজিনার মেকআপ, গেটআপ ও সাবলীল অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের।

‘বুড়ো লুক’-এ রোজিনা

অন্তর্জালে এ প্রসঙ্গে প্রশংসায় ভাসছেন অভিনেত্রী। নেটিজেনদের একজন লিখেছেন, সৃষ্টিশীল ব্যবসাসফল চলচ্চিত্র এ দেশে সম্ভব, প্রমাণ করেছেন রোজিনা। আরেকজন লিখেছেন, সিনেমাটি আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছাবে।

রোজিনার এ লুকের সঙ্গে এক নেটিজেন টেনে এনেছেন শাকিব খানকেও। লিখেছেন, বুড়ো লুক শাকিব খানও করেছেন। তবে তার ওই লুক পেতে লাখ লাখ টাকা খরচ করেছেন চিত্রনায়ক। আর এ নিয়ে মাতামাতি করছে দর্শকরা, যা দুঃখজনক।

উল্লেখ্য, রোজিনা ফিরে দেখা সিনেমায় শুধু অভিনয়ই করেননি, সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বেও ছিলেন। সরকারি অনুদান পাওয়া এ সিনেমায় মুখ্য চরিত্রে রোজিনা ছাড়াও অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, অভিনেতা নিরব হোসেন ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!