ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

প্রেমিকের ছবি প্রকাশ্যে আনলেন মাহি, সোশ্যাল মিডিয়ায় ঝড়

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২১:৫০, ৪ জুলাই ২০২৩
প্রেমিকের ছবি প্রকাশ্যে আনলেন মাহি, সোশ্যাল মিডিয়ায় ঝড়
ছবি: সংগৃহীত

টিকটক প্ল্যাটফর্ম থেকে বর্তমানে জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন লাস্যময়ী এই অভিনেত্রী। 

এর আগে প্রেম করছেন এমন ইঙ্গিত বহুবার দিলেও কোনো কিছু পরিষ্কার করেননি তিনি। তবে এবার প্রেমিককের ছবি প্রকাশ করায় সেটা অনেকটাই পরিষ্কার হলো- অন্তত নেটিজেনরা এমন ধারণা করছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে, মাহিকে এক তরুণ পেছন থেকে জড়িয়ে ধরে আছেন। অপর একটি ভিডিওতে দেখা যায়, মাহি একটি গাড়িতে করে ঐ তরুণের সঙ্গে কোথাও যাচ্ছিলেন, এমন সময় ধীরে ধীরে ঐ তরুণের হাতে হাত রেখে নিজেদেরকে মুঠোবন্দি করেন তিনি।

Advertisement

ছবিটি শেয়ার করার পর সেটা দেখে অভিনন্দন জানিয়েছেন তেলেগু ও বাংলা সিনেমার নায়িকা মেঘলা মুক্তা। এর জবাবে ভালোবাসার ইমোজিও দিয়েছেন মাহি। এটাই হয়তো সম্পর্ক প্রকাশের নীরব স্বীকারোক্তি। পাশাপাশি নেটিজেনরাও অভিনন্দন জানিয়েছেন।

এরই মধ্যে মাহির ঐ ভিডিও এবং ছবির মন্তব্যের ঘরে রীতিমতো ঝড় উঠেছে তার ভক্তদের। একজন লেখেন, ফাইনালি গুড নিউজ।

প্রসঙ্গত, মাহির প্রেমিকের নাম শাফি নাবিল। এর আগেও নাবিলের সঙ্গে ছবি দিয়েছিলেন সামিরা খান মাহি। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: মাহি
লিংক সফলভাবে কপি হয়েছে!