ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

প্রচণ্ড গরম সমস্যা: নুসরাত

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭:১৬, ৭ জুলাই ২০২৩
প্রচণ্ড গরম সমস্যা: নুসরাত
নুসরাত ফারিয়া

ঢালিউডের ব্যস্ত ও সাহসী অভিনেত্রী নুসরাত ফারিয়া। সিনেমার ব্যস্ততার পাশাপাশি, গান, লাইভ স্টেজ পারফরম্যান্সে সময় দিচ্ছেন তিনি। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় সরব এই অভিনেত্রী। ভক্তদের চমক দিতেও তার জুড়ি মেলা ভার।

শুক্রবার (৭ জুলাই) বিকালে নুসরাত ফারিয়া তার ভক্তদের জন্য কিছু ছবি পোস্ট করেন এবং লেখেন, ‘প্রচণ্ড গরমের সমস্যা, তবে আমি গ্রীষ্মকালকে বোঝাতে চাইছি’।

Advertisement

অভিনেত্রীকে দেখা যায় কালো রংয়ের সল্পবসনায় নিজেকে উপস্থাপন করতে। এতেই শুরু হয়ে যায় নেটিজেনদের ভেতরে আলোচনা-সমালোচনার ঝড়। আবার অনেকেও প্রশংসা করছেন। 

ঈদে মুক্তি পাওয়া নির্মাতা রায়হান রাফীর সিনেমা ‘সুড়ঙ্গ’র আইটেম গার্ল হিসেবে নিজেকে উপস্থাপন করেন তিনি। ‘কলিজা আর জান’ গানের তালে কোমর দোলান নুসরাত। আরাফাত মহসীন নিধির সুর-সংগীতে এই গানটিতে কণ্ঠ দিয়েছেন কণা। এই আইটেম গানে ফারিয়ার সঙ্গে প্রায় ৪০০ নৃত্যশিল্পী অংশগ্রহন করেছেন বলে নির্মাতা রায়হান রাফী। গানটির জন্য ব্যয় হয়েছে মোটা অংকেরও বাজেট। 

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!