ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

পূর্ণিমার অতৃপ্তি

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৫, ১২ জুলাই ২০২৩
পূর্ণিমার অতৃপ্তি
সংগৃহীত ছবি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। কিছুদিন আগেই চলচ্চিত্র ক্যারিয়ারে ২৫ বছর পার করেছেন তিনি। ১১ জুলাই লাস্যময়ী সুন্দরী এই নায়িকার জন্মদিন ছিল। জীবনের বিশেষ এই দিনটি পারিবারিক আয়োজনে উদযাপন করছেন। এ দিনে সংবাদমাধ্যমের সঙ্গে ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে নানা কথা বলেছেন পূর্ণিমা।

এ নায়িকা ক্যারিয়ারের উত্থান-পতন সম্পর্কে বলেন, মনে হলো কিছুদিন আগেই কাজ শুরু করলাম। অথচ দেখতে দেখতে ২৫ বছর হয়ে গেল। এই সময়ে অনেক উত্থান-পতন দেখেছি। হয়তো আমারও অনেক কিছু করার ছিল, তা করা হয়নি।

পূর্ণিমা বলেন, এই ক্যারিয়ারে অনেক পাওয়ার গল্প রয়েছে, তেমনি না পাওয়ার গল্পও আছে। দীর্ঘ সময়ে দর্শকের অনেক ভালোবাসা পেয়েছি, এখনো পাচ্ছি। এক জীবনে এটাই আমি বড় অর্জন হিসেবে দেখি।

Advertisement

দীর্ঘ দিনের এই ক্যারিয়ারে আক্ষেপ না থাকলেও অতৃপ্তি রয়েছে বলেও জানান এই নায়িকা। এ ব্যাপারে তিনি বলেন, আমাকে নিয়ে আরো ভালো ভালো সিনেমা হতে পারতো। কিন্তু তা হয়নি। তবে যা করেছি বা পেয়েছি, সেটাও কম কীসে।

এছাড়া জীবনের বিশেষ দিনটিতে মা-বাবার প্রতি সবচেয়ে বেশি অবদান রয়েছে বলে জানান পূর্ণিমা। তিনি বলেন, মায়ের আগ্রহ, সমর্থন, ভালোবাসা, পরিশ্রম আমাকে আজকের পূর্ণিমা হতে অনেক সহায়তা করেছে। মা সবসময় চেয়েছেন তার মেয়ে প্রতিষ্ঠিত হোক। সে পথেই চেষ্টা করেছেন বলেও জানান এই নায়িকা।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: পূর্ণিমা
লিংক সফলভাবে কপি হয়েছে!