ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

স্ত্রী-সন্তানের পাশে না থাকায় তোপের মুখে রাজ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৬, ১৭ জুলাই ২০২৩
স্ত্রী-সন্তানের পাশে না থাকায় তোপের মুখে রাজ
ছবি: সংগৃহীত

স্ত্রী পরীমনি ও সন্তান রাজ্যকে ঘিরে সবসময়ই চর্চায় থাকেন ঢাকাই চিত্রনায়ক শরিফুল রাজ। বর্তমানে তার ছেলে রাজ্য বেশ অসুস্থ। একা হাতেই ছেলেকে সামলাচ্ছেন মা পরীমনি। এ অবস্থায় সোশ্যাল মিডিয়ায় রাজকে পেয়ে ধুয়ে দিলেন নেটিজেনরা।

রোববার মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি মুখাবয়বের ছবি প্রকাশ করেন শরিফুল রাজ। এ ছবি নিয়েই পোস্টটির কমেন্টবক্সে এ অভিনেতার ওপর ক্ষোভ ঝাড়লেন নেটিজেনরা।

একজন লেখেন, ‘সত্যিই আপনি এইরকমই মুখোশধারী, স্যালুট!’ আরেকজন লিখেছেন, ‘পারফেক্ট ছবি দিয়েছেন। আপনি নিজেই জোকার। যে বাবা নিজের সন্তান অসুস্থ হবার পরেও কোনো খবর নেয় না, কেয়ার করে না সে কি আসলেই মানুষ। আপনি জোকার হবারও যোগ্য না।’ এছাড়া কেউ কেউ তাকে ‘ছোটলোক’, ‘স্বার্থপর’ বলেও তিরস্কার করেন।

এবারের ঈদে রাজ্যকে নিয়ে পরীমনি যখন হাসপাতালে ছোটাছুটি করছিলেন তখন অবকাশ যাপনে রাজ ছিলেন মালদ্বীপে। ব্যাপারটিকে মোটেও ভালোভাবে নেননি নেটিজেনরা। যদিও রাজ জানিয়েছিলেন, তার মালদ্বীপ সফর ছিল পূর্বপরিকল্পিত।

প্রসঙ্গত, মাত্র সাতদিনের পরিচয়ে ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন। একই দিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। একই বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!