ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

তামান্নাকে বিয়ে করতে বিজয়কে পরিবার থেকে চাপ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:৪৫, ২২ জুলাই ২০২৩
তামান্নাকে বিয়ে করতে বিজয়কে পরিবার থেকে চাপ
ফাইল ছবি

কদিন আগে অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেছেন বলিউড সুন্দরী অভিনেত্রী তামান্না ভাটিয়া। এরপর বিজয়ও জানান তামান্নাকে পাগলের মতো ভালোবাসেন তিন। এবার এই অভিনেতা জানালেন তামান্নাকে বিয়ে করতে চাপ দিচ্ছে বিজয়ের পরিবার।

এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমকে বিজয় বলেন, আমি মারওয়াড়ি পরিবারের ছেলে, আমাদের সম্প্রদায়ে ১৬ বছর বয়স হয়ে গেলে ছেলেকে বিবাহযোগ্য মনে করা হয়। সেখানে আমার তো বিয়ের বয়স পেরিয়ে গিয়েছে। তার ওপর আমি আবার অভিনেতা! মা প্রায় দিনই ফোন করে জিজ্ঞেস করতে থাকেন, কবে বিয়ে করব? পুরো ব্যাপারটাই ঠেকিয়ে রেখেছি ক্যারিয়ারের দোহাই দিয়ে।

এর আগে তামান্নাকে নিয়ে বিজয় বলেছিলেন, আশা করছি এটা এখন বেশ স্পষ্ট যে আমরা সত্যিই প্রেম করছি। আমি ভীষণ খুশি ওর সঙ্গে। প্রচণ্ড ভালোবাসি ওকে। আমি আমার ভিলেন যুগ শেষ করে এখন রোম্যান্সের যুগে ঢুকে পড়েছি।

Advertisement

কয়েকদিন আগে বিমানবন্দরে একসঙ্গে দেখা যায় তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মাকে। শুধু তাই নয়, বছরের শুরুতেই গোয়ায় বিজয়ের ঠোঁটে ঠোঁট রেখেছিলেন তামান্না। আর সেই ছবি ভাইরাল হওয়ার পর থেকেই বলিউডে ছড়িয়ে যায় বিজয় ও তামান্নার প্রেমকাব্য। এবার গাঁটছড়া বাঁধার অপেক্ষা দুজনের।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!