ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

কেউ বিকিনি, কেউ মিনি স্কার্ট, সমুদ্রসৈকতে ‘বেশরম’ বেশে টলি নায়িকারা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭:২৩, ২৩ জুলাই ২০২৩
কেউ বিকিনি, কেউ মিনি স্কার্ট, সমুদ্রসৈকতে ‘বেশরম’ বেশে টলি নায়িকারা
ফাইল ছবি

কোথাও ছুটি কাটানোর পরিকল্পনা শুরু করলেই সবার আগে মাথায় আসে ব্যাগ গোছানোর কথা। পাহাড়-সমুদ্র-জঙ্গল যেখানেই ঘুরতে যাওয়া হোক না কেন, প্রকৃতির স্বাদ উপভোগ করার পাশাপাশি ভাল ছবি তোলাও তো জরুরি। ইনস্টাগ্রাম, ফেসবুকে ভাল ভাল ছবি পোস্টই যদি না হয়, তা হলে ঘুরতে গিয়ে কী লাভ? এমন ধারণা ইদানীং অনেকেরই আছে। সে ক্ষেত্রে পোশাক বাছাই কিন্তু খুব জরুরি। সামনেই বিদেশের সমুদ্রসৈকতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা আছে? কী ভাবে সাজপোশাক করলে ইনস্টাগ্রামে অনুরাগীর সংখ্যা বাড়বে ভাবছেন? আপনার মুশকিল আসান করতে পারেন টলি অভিনেত্রীরা।

সম্প্রতি ছুটি কাটাতে থাইল্যান্ডে গিয়েছেন অভিনেত্রী মনামী ঘোষ। সেখান থেকেই একাধিক ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মনামী, যা দেখে ঘুম উড়েছে অনেকের। ইনস্টাগ্রামে তার সদ্য শেয়ার করা ছবিগুলি যেন উষ্ণতার ওভারডোজ। একটি ছবিতে মনামীর পরনে ছিল নীল রঙের বিকিনি। অনেকেই আছেন, যারা বিকিনি পরতে ততটাও স্বাচ্ছন্দ নন। সে ক্ষেত্রে মনামীর মতো ক্রুশের শ্রাগ রাখতে পারেন নিজের ব্যাগপ্যাকে। উঁচু করে বান, হাতে ব্রেসলেট, পায়ে অ্যাঙ্কলেট- মনামীর ছিমছাম সাজ পুরুষহৃদয় ব্যথা দেওয়ার জন্য যথেষ্ট।

Advertisement

কয়েক দিন আগেই ‘বিশেষ বন্ধুর’ সঙ্গে থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। কখনো বিকিনি, কখনো মিনি স্কার্ট- শ্রীময়ীর সাজে ছিল রঙের বাহার। সমুদ্রসৈকতে উজ্জ্বল রঙের পোশাক পরলে দেখতে বেশ লাগে। এ ক্ষেত্রে নিয়ন রং রাখতে পারেন পছন্দের তালিকায়। ইনস্টাগ্রামে থাইল্যান্ডে ঘুরতে যাওয়ার যে ছবিগুলি ভাগ করে নিয়েছেন শ্রীময়ী, সেখানে দেখা যাচ্ছে নিয়ন সবুজ রঙের মিনি স্কার্ট আর টপ পরেছেন অভিনেত্রী। মাথায় টুপি, হাতে একাধিক রঙিন ব্রেসলেট। সমুদ্রের সামনে শ্রীময়ীর এই সাজ নজর কেড়েছে অনুরাগীদের।

স্বামী রাজ চক্রবর্তী ও ছেলে ইউভানকে নিয়ে বালিতে ‘বেবিমুন’ সারতে গিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সদ্য অনুরাগীদের সঙ্গে দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভাগ করে নিয়েছেন নায়িকা। তার পরেই ছুটি কাটাতে বিদেশে পাড়ি দেন। বিদেশে রঙিন মেজাজে ক্যামেরাবন্দি হয়েছেন শুভশ্রী। একটি ছবিতে শুভশ্রীর পরনে ছিল ডিপ নেক নুডলস্ট্র্যাপ ড্রেস। মেরুন প্রিন্টেড ড্রেস, লাল লিপস্টিক, কানে ঝোলা দুল আর রোদচশমা, শুভশ্রীর মুখ-চোখে যেন মাতৃত্বের জেল্লা। ঘুরতে গেলে এ রকম ড্রেস আপনিও রাখতে পারেন সঙ্গে, এর সঙ্গে একটা জ্যাকেটও পরে ফেলতে পারেন।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!