ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ফুটপাতে এলোমেলো শাকিব খান, বেঞ্চে শুয়ে আছে জয়

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:৫১, ২৮ জুলাই ২০২৩
ফুটপাতে এলোমেলো শাকিব খান, বেঞ্চে শুয়ে আছে জয়
ছবি: সংগৃহীত

ঈদ উল আজহায় ‘প্রিয়তমা’ মুক্তির পরই যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব খান। কয়েক দিন পর মার্কিন মুলুকের ফ্লাইট ধরেন অপু বিশ্বাস; সঙ্গে নেন ছেলে আব্রাহাম খান জয়কে। এরপর সন্তানসহ শাকিব-অপুকে একসঙ্গে যুক্তরাষ্ট্রের অনেক জায়গায়ই একত্রে ক্যামেরাবন্দি হতে দেখা গিয়েছে।

এরই মধ্যে মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন শাকিব। সেখানে ছেলে জয়ের সঙ্গে এ ঢালিউড সুপারস্টারকে এলোমেলো ভঙ্গিতে দেখা যায়। শাকিবের পোস্টের পর ছবিটিকে ঘিরে শুরু হয়েছে আলোচনা।

শাকিবের পোস্ট করা ছবিতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের রাস্তার পাশে থাকা বেঞ্চে চোখ বন্ধ করে ঘুমের ভঙ্গিতে শুয়ে আছে জয়। তার পাশেই মাটিতে লম্বা চুল মেলে বসে আছেন টি শার্ট আর শর্টস পরা শাকিব। ছবিটির ক্যাপশনে ঢালিউড সুপারস্টার বলেন, ‘আমার বাবার প্রথম যুক্তরাষ্ট্র সফর।

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পরপরই বাবা-ছেলের রসায়নের দুষ্টু-মিষ্টি মুহূর্তটি ভাইরাল হয়েছে। অনেকের ধারণা, শাকিব-জয়ের ছবিটি তুলেছেন অপু বিশ্বাস। তবে যাই হোক, শাকিবের সেই পোস্টের কমেন্টবক্স ভেসে যাচ্ছে ভক্ত-অনুরাগীদের প্রশংসায়।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!