ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বৃষ্টিতে নষ্ট হলো সানি লিওনের দামি গাড়ি, কেঁদে ফেলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯:১৮, ১০ আগস্ট ২০২৩
বৃষ্টিতে নষ্ট হলো সানি লিওনের দামি গাড়ি, কেঁদে ফেলেন অভিনেত্রী
ছবি: সংগৃহীত

বৃষ্টির সঙ্গে খুব বেশি বন্ধুত্ব নেই বলিউড অভিনেত্রী সানি লিওনের। নেপথ্যে রয়েছে বড় কারণ। এসব নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথাও বলেছেন অভিনেত্রী।

সানির জন্ম ও বেড়ে ওঠা কানাডায়, এরপর লম্বা সময় কেটেছে যুক্তরাষ্ট্রে। বিগ বসের হাত ধরে ভারতে আসেন প্রাক্তন এই পর্নস্টার। কিন্তু শুরুর দিকে এদেশের বৃষ্টি নিয়ে বেশ বেগ পেতে হয়েছিল অভিনেত্রীকে।

তিনি বললেন, ‘আমার তো ধারণাই ছিল না আকাশ থেকে এই পরিমাণ বৃষ্টি ঝড়তে পারে! মুম্বাইয়ে সাগরের একদম কাছেই আমি থাকতাম। ঘরের দেওয়াল পুরো স্যাঁতসেঁতে হয়ে যেত, তার জেরে আমার কত জিনিস নষ্ট হয়ে গেছে, কিন্তু আমার বেশ পছন্দের এই আবহাওয়া। বর্ষাকাল এমনিতে আমার খুব প্রিয়, গরমের ভ্যাপসা গরম কমে আসে। বৃষ্টি পড়লে ভালো লাগে, কিন্তু ভিজতে নয়।’

Advertisement

সানি ফাঁস করলেন মুম্বাইয়ে ভারী বৃষ্টিতে তার কোটি কোটি টাকা দামের বিদেশি গাড়ি নষ্ট হয়ে গেছে। তাও একটি-দুটি নয় এক্কেবারে তিন-তিনটি! অভিনেত্রী বলেন, ‘আমার খুব পছন্দের তিনটি গাড়ি মুম্বাইয়ের বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। তার মধ্যে আবার একই দিনে দুটা। একদম ভয়ঙ্কর অভিজ্ঞতা।’

তিনি বলেন, ‘আমি তো কাঁদতে শুরু করেছিলাম, কারণ ভারতে বসে যখন আপনি বিদেশি গাড়ি কেনেন তখন মোটা টাকা ট্যাক্স দিতে হয়। গাড়িগুলোর মধ্যে একটা ছিল আটজন বসার মার্সিডিজ ট্রাক। আমার খুব খারাপ লেগেছে, তবে এমনটা ঘটতেই পারে। এখন আমি আর বর্ষায় বিদেশি গাড়ি চড়ি না, ভারতে তৈরি একটা দারুণ ট্রাক রয়েছে আমার। আমি ভুল গাড়ি কিনেছিলাম, তার খেসারত দিয়েছি। ভারতে তৈরি গাড়িটা আমার খুব পছন্দের।’

সূত্র: হিন্দুস্তান টাইমস

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!