রাজের কাছে ‘বউ’ আগে
সব বিবাদ ভুলে এক হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমনি। এতদিন আলাদা থাকার বিষয়ে পরী কথা বললেও মন্তব্য মেলেনি রাজের। তবে এবার মুখ খুললেন এ নায়ক।
রাজ বলেন, আমি পরীকে বিয়ে করেছি, বউয়ের সঙ্গে সম্পর্কটাই আগে। পরে সন্তানের সঙ্গে। সত্যি কথা কী, পরী সবকিছু ছেড়েছুড়ে দিয়ে সন্তানকে নিয়ে সবসময় সেলিব্রেশন করে। এ বিষয়টি আমার ভালো লাগে।
তিনি আরো বলেন, এ জীবনে আমি অনেক ঝামেলা ফেস করেছি। আর করতে চাই না। জীবনটা স্বাভাবিক চাই, শান্তি চাই। আর কোনো ঝামেলায় জড়াতে চাই না। বেবির জন্য হলেও আমার জীবনটা ঠিকঠাক করতে হবে। সে এখন বড় হচ্ছে। আরো পাঁচ-ছয় বছর পর সে ভালোভাবে চলাফেরা করবে, কথা বলবে। তাকে একটা সুন্দর জীবন দিতে চাই।
এর আগে, আলাদা থাকার বিষয়ে পরীমনি বলেছিলেন, আমার সঙ্গে রাজের কোনো সম্পর্ক নাই, সম্পর্ক তার ছেলের সঙ্গে।
গত ১০ আগস্ট রাতে পরীমনি-রাজের সন্তানের প্রথম জন্মদিন উদযাপন করে টিএম ফিল্মস। এ সময় উপস্থিত ছিলেন- গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী টিএম ফিল্মসের চেয়ারপারসন ফারজানা মুন্নি।