ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

শ্রীলেখার জন্মদিনে থাকছে না কোনো আয়োজন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৫, ২৯ আগস্ট ২০২৩
শ্রীলেখার জন্মদিনে থাকছে না কোনো আয়োজন
ফাইল ছবি

টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রের গত জন্মদিনে তার বেহালার বাড়িতে করা হয়েছিল জমকালো আয়োজন। বিভিন্ন খাবার-দাবারের পাশাপাশি ছিল মদ পানের ব্যবস্থা। বন্ধুদের সঙ্গে হৈ হুল্লোড় ও মদ পান কর জন্মদিন উদযাপন করেছিলেন শ্রীলেখা। এসব নিয়ে বিতর্কও কম হয়নি।

তবে এবারের চিত্র আলাদা। রাত পোহালেই শ্রীলেখার জন্মদিন। কিন্তু নেই কোনো আয়োজন। ওয়াইন হাতে হৈ হুল্লোড়ের নেই কোনো পরিকল্পনা। অসুস্থতার ধকল সইতে না পেরে শয্যাশয়ী তিনি। সেকারণে দিনটি নিয়ে কোনো ভাবনা নেই বলে ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন অভিনেত্রী।

শ্রীলেখা বলেন, খুব মাথার যন্ত্রণা। কিছুক্ষণ পরই ডেঙ্গু পরীক্ষা করতে আসবে। একদম ভালো লাগছে না। কথা বলতেও ইচ্ছা করছে না। বাড়িতেই থাকব জন্মদিনে। উদযাপনের তেমন তো কোনো পরিকল্পনা নেই। শরীরটা সুস্থ হওয়া প্রয়োজন। 

খুব কষ্ট করেই কথা বলছিলেন শ্রীলেখা। বেশি কথা বলতে পারছেন না বলে তাড়াতাড়ি ফোন রেখে দেন।

শুধু শ্রীলেখাই অসুস্থ নন। মেয়ে ঐশীও শয্যাশয়ী। তারও জ্বর জ্বর। এরইমধ্যে প্রকাশ পেয়েছে অভিনেত্রীর হিন্দি সিরিজ ‘কালা’ লুক। কিন্তু শরীর কথা না শোনায় কোনো কিছুই উপভোগ করতে পারছেন না তিনি।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!