ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

প্রযোজকের কু-প্রস্তাব পেয়ে মেকআপ আর্টিস্টের সঙ্গে ঘুমান এষা গুপ্তা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭:১০, ১ অক্টোবর ২০২৩
প্রযোজকের কু-প্রস্তাব পেয়ে মেকআপ আর্টিস্টের সঙ্গে ঘুমান এষা গুপ্তা
ফাইল ছবি

সালটা ছিল ২০১২। ‘জান্নাত-টু’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন এষা গুপ্তা। ছবিতে তার নায়ক ছিলেন ইমরান হাশমি। যদিও বক্স অফিসে সাফল্য পায়নি এটি। তবে অবশ্য বলিউডে বেশকিছু ছবিতে কাজ করেছেন তিনি।

বলিউডে এষা কাজ পেলেও তার যাত্রা মসৃণ ছিল না। কাস্টিং কাউচের মুখে পড়তে হয়েছিল তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কাস্টিং কাউচের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমকে এষা জানান, তিনি তার ক্যারিয়ারে প্রায় দুইবার কাস্টিং কাউচের মুখে পড়েছেন। এর মধ্যে একটি ছবির সহ-প্রযোজক তাকে কু-প্রস্তাব দিয়েছিলেন।

Advertisement

এষা বলেন, ‘একবার ওই সহ-প্রযোজক অর্ধেক কাজ হয়ে যাওয়ার পর বলেন, যদি আমি তাকে কোনো সুবিধা না দিতে পারি, তাহলে আমায় নিয়ে কী লাভ! এরপর আমি আর ওই সিনেমা করিনি।’

এই ঘটনার পর নাকি অনেক কাজ খোয়াতে হয়েছে বলে দাবি করেন এই বলিউড নায়িকা। তার কথায়, ‘দুজন লোক ছিলেন, যারা আমায় সমস্যায় ফেলতে চাইছিলেন। আমি বিপদ বুঝতে পেরে ফন্দি আঁটি। জানিয়ে দিই, আমি একা ঘুমাব না, মেকআপ আর্টিস্ট আমার সঙ্গে থাকবেন। ওনাকে আমি ডেকেছি। এভাবেই সে যাত্রায় বেঁচে গিয়েছিলাম।’

এষার দাবি, তিনি কোনো ফিল্মি পরিবার থেকে বা বিখ্যাত পরিবার থেকে বলিউডে আসেননি বলেই বহুবার তাকে ইন্ডাস্ট্রিতে সমস্যায় পড়তে হয়েছে। কাজ পেতেও সমস্যা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!