ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

‘ইউ ৬৯’ নিয়ে আসছেন শিল্পার স্বামী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:০৩, ১৯ অক্টোবর ২০২৩
‘ইউ ৬৯’ নিয়ে আসছেন শিল্পার স্বামী
অভিনেত্রী শিল্পা শেঠি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। তার স্বামী রাজ কুন্দ্রা অনেকদিন ধরেই মাস্ক (মুখোশ) পরে ঘুরে বেড়ান। এর কারণ, সবার থেকে নিজেকে লুকিয়ে রাখা। পর্ণ কাণ্ডে জড়ানোর পর থেকেই এভাবেই জনসম্মুখে আসতেন তিনি। এবার এই মাস্ক খুলে আসলেন সকলের সামনে। এর কারণ, অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে তার। 

পর্ণ কাণ্ডে জড়িয়ে ৬৩ দিন কারাগারে কাটান রাজ। তার এই জেল জীবন নিয়ে এবার নির্মিত হয়েছে সিনেমা ‘ইউটি ৬৯’। গতকাল ছিল এই সিনেমার ট্রেইলার লঞ্চ অনুষ্ঠান। সেখানে উপস্থিত হয়ে দীর্ঘদিনের সেই মাস্ক সরান রাজ।

পর্ণকাণ্ডে এখনো নিজেকে নির্দোষ দাবি করছেন রাজ। অনুষ্ঠানে কারাগারে কাটানো সময়ের কথা বলতে গিয়ে আবেগি হয়ে পরেছিলেন। এই একটা কারণেই তাকে দুই বছর ধরে মাস্ক পরে নিজের চেহারা লুকাতে হয়েছিল।  সেই মাস্ক পরে অনুষ্ঠানে এসে দর্শকের অনুরোধে মাস্ক খুলেন তিনি। এবার শুধু চেহারাই সামনে আনেননি, নিজেকে নিয়ে এসেছেন বড় পর্দায়। এই সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হতে যাচ্ছে রাজ কুন্দ্রার। আগামী ৩ নভেম্বর মুক্তি পাবে ‘ইউ ৬৯’ সিনেমাটি। 

Advertisement

পর্ণকাণ্ড নিয়ে শিল্পা শেঠি সবসময় চুপ ছিলেন। এই সিনেমা নিয়েও মুখ খুলেননি তিনি। রাজ কুন্দ্রাকে নিয়ে করা  সাংবাদিকদের প্রশ্ন সবসময় এড়িয়ে গেছেন। তার নিরবতাই বলে দিচ্ছে যে যাই বলুক স্বামীর পাশে আছেন তিনি। 

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!