শুটিংয়ে ঘনিষ্ঠ রণবীর-দীপিকা, থামাতে ছোড়া হয়েছিল ইট
রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর দীপিকা যখন একাকী জীবন কাটাচ্ছিলেন তখন তার জন্য প্রেমের প্রসাদ নিয়ে আসেন রণবীর সিং। ২৪ ঘণ্টার মধ্যে সে প্রসাদ গ্রহণ করেছিলেন দীপিকা। এরপরই শুরু উন্মাদনার। দুজন দুজনে এতটাই মজেছিলেন যে কাছে এলেই অভিনয় ও বাস্তবতার পার্থক্য ভুলে যেতেন।
একবার তো বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল তা। ক্যামেরার সামনে ঘনিষ্ঠ দৃশ্যের অভিনয় করতে গিয়ে কাণ্ডজ্ঞান হারিয়েছিলেন তারা। তাদের থামাতে ছোড়া হয়েছিল ইট। শুরু হয়েছে ‘কফি উইথ করণ’-এর নতুন সিজ়ন। প্রথম পর্বে অতিথি হিসেবে এসেছিলেন রণবীর-দীপিকা। সেখানেই ১১ বছর আগের ঘটনা প্রকাশ করেছেন দীপিকা।
রণবীর-দীপিকা একে অপরের হৃদয়ের বিনিময় করেছিলেন সঞ্জয় লীলা বানসালীর ছবি ‘রামলীলা’র শুটিংয়ের সময়। এ ছবিতেই ক্যামেরার সামনে লীলা শুরু করেছিলেন তারা।
.png)
এ প্রসঙ্গে করণের শোয়ে দীপিকা বলেন, “সে সময় আমরা এক মুহূর্ত একে অন্যকে ছেড়ে থাকতাম না। শট ছাড়া প্রতিটা সময় আমরা পাশাপাশি। একসঙ্গে খাচ্ছি, একসঙ্গে ভ্যানিটিতে সময় কাটাচ্ছি। একসঙ্গে শুটিংয়ে যাচ্ছি, বাড়ি ফিরছি। সেটের সবাই দেখে বুঝতে পারত।”
এরপরই নায়িকা ঘটনাটি ভাগ করেন। তিনি বলেন, “ওই ছবির যে আইকনিক চুম্বন দৃশ্য যা এখনো সকলের মনে আছে, সেই দৃশ্যের শুটিংয়ের সময় মজার ঘটনা ঘটেছিল। ক্যামেরা রোল হতেই একে অন্যের ঠোঁটে ডুব দিই। সেই মুহূর্তে এমনই বিভোর হয়েছিলাম শট কাটার পরও বুঝতে পারিনি। শুধু তাই নয়। ইট ছোড়া হয়েছিল তারপরও ঘোর কাটেনি।”
রণবীর-দীপিকা সাতপাকে বাঁধা পড়েন ২০১৮ সালে। বিয়ের জন্য তারা উড়ে গিয়েছিলেন ইতালির লেক কোমোর এক বিলাবহুল পাঁচতারা হোটেলে। সেখানেই চার হাত এক হয় তাদের চার হাত। এরইমধ্যে প্রেম বিয়ে মিলিয়ে কেটে গেছে কাছে আসার এক দশক। তাদের হাসিমাখা যৌথ ছবিগুলো দেখে বোঝা যায় সংসারে দুঃখের ছিটেফোঁটা নেই।