ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ডিবি কার্যালয়ে লুবাবা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:০৬, ১৬ নভেম্বর ২০২৩
ডিবি কার্যালয়ে লুবাবা
ডিবি প্রধান হারুন অর রশিদের সঙ্গে শিশুশিল্পী সিমরিন লুবাবা; ছবি: লুবাবার ফেসবুক থেকে নেওয়া

শিশুশিল্পী সিমরিন লুবাবা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের ট্রলের শিকার হয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে বলে জানান লুবাবার মা জাহিদা ইসলাম। এ ব্যাপারে তিনি আইনি পদক্ষেপ নিবেনও বলে সংবাদকর্মীদের জানান লুবাবার মা। কন্যাকে নিয়ে যাবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) হারুন অর রশিদের সঙ্গে দেখা করতে।

তার কিছুদিন যেতেই লুবাবাকে দেখা গেল ডিবি প্রধানের সঙ্গে। বুধবার (১৫ নভেম্বর) ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে লুবাবার ফেসবুক অ্যাকাউন্ট থেকে। ছবিগুলোতে ডিবি প্রধানের সঙ্গে দেখা গেছে লুবাবাকে। সঙ্গে ছিলেন তার মা জাহিদা ইসলাম।

এ প্রসঙ্গে লুবাবার মায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে জানান, তেমন কিছু না। এমনি এসেছি। আমরা ওনার (ডিবি প্রধান হারুন অর রশিদ) সঙ্গে দেখা করতে এসেছি।

Advertisement

আইনি পদক্ষেপের ব্যাপারে জানতে চাওয়া হলে, জাহিদা ইসলাম বলেন, দেখা যাক না কী হয়। আমরা এমনি দেখা করতে এসেছি।

ডিবি প্রধান হারুন অর রশিদের সঙ্গে শিশুশিল্পী সিমরিন লুবাবা ও তার পরিবার; ছবি: লুবাবার ফেসবুক থেকে নেওয়া

এর আগে আইনি পদক্ষেপ নেওয়ার ব্যাপারে লুবাবার মা গণমাধ্যমকে বলেছিলেন, এরইমধ্যে সিদ্ধান্ত নিয়েছি বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেব। আমি ডেঙ্গুতে আক্রান্ত বলে সময় নিচ্ছি। সুস্থ হলে হারুন সাহেবের সঙ্গে কথা বলব। কারণ এটা আমার সন্তানের জন্য সমস্যার সৃষ্টি করছে।

এদিকে, নেটমাধ্যমে লুবাবার নামে একের পর এক ফেইক অ্যাকাউন্ট খোলা হচ্ছে উল্লেখ করে লুবাবার মা আরও বলেছিলেন, লুবাবার নামে প্রচুর ফেইক অ্যাকাউন্ট খোলা হচ্ছে। ও টিকটক করে না। অথচ ওর নামে আইডি খুলে টিকটক করছে অনেকে।

তাদের ফলোয়ার বাড়ছে। বিষয়টি আমি খেয়াল করছি। সিদ্ধান্ত নিয়েছি, যারা এসব করছেন তাদের কাউকে ছাড় দেব না। আমার সন্তানকে তারা কটাক্ষ করছেন। আমি তাদের নামে জিডি (সাধারণ ডায়েরি) করব।

প্রসঙ্গত, কয়েকদিন আগে সংবাদকর্মী ও কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে লুবাবা বলে ‘কেন্দে দিয়েছি’। মুহূর্তেই ভাইরাল হয় সে ভিডিও। তারপর থেকেই ট্রল করা হচ্ছে তাকে নিয়ে।

ডেইলি-বাংলাদেশ/AS
লিংক সফলভাবে কপি হয়েছে!