ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

অন্যের বিয়ে বাড়ি থেকে শুরু, নিজের বিয়ের মাধ্যমে শেষ

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪১, ১ এপ্রিল ২০২৪
অন্যের বিয়ে বাড়ি থেকে শুরু, নিজের বিয়ের মাধ্যমে শেষ
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদে জটিল একটি প্রেমের গল্প দেখা যাবে ‘শেষ ভালোবাসা’ নামের নাটকটির মাধ্যমে। যাতে তিনটি মূল চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল ও তানিয়া বৃষ্টি।

সিএমভি’র ব্যানারে মানব মিত্রর চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন মুরসালিন শুভ।

নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতার তথ্য এমন, গল্পটা প্রেমের। আবার বিচ্ছেদেরও। এভাবেও বলা যায়, প্রেম ও বিচ্ছেদের জটিল সমীকরণ রয়েছে এতে। গল্পের শুরুটা হয় অন্যের বিয়ে বাড়ি থেকে। শেষটা হয় নিজের বিয়ের আয়োজন দিয়ে। যে গল্পের নায়কের নাম শাফায়েত। নায়িকা অহনা ও তিস্তা।

Advertisement

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘শেষ ভালোবাসা’ নাটকটি আসছে ঈদে উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!