[ বিনোদন ]
নতুন মিশনে দিলারা
দিলারা জামান- ফাইল ফটো
একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান। বিনোদন ইন্ডাস্ট্রিতে দীর্ঘ ৬০ বছরের পথচলায় নানা চরিত্রে অভিনয় করেছেন। এবারের কোরবানির ঈদে আবারও দাদি চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমার নাম ‘জংলী’।
দিলারা জামান বলেন, সবাই জানে আমার বয়স হয়ে গেছে। আগের মতো এখন আর সেভাবে শুটিং করতে পারি না। তাই সব কাজও করি না। যেসব কাজ ভালো লাগে শুধু সেই কাজগুলোই করি। জংলী সিনেমায় আমি দাদির চরিত্রে অভিনয় করছি। আশা করছি, কাজটি সবার পছন্দ হবে।
এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন সিয়াম আহমেদ। এরই মধ্যে সিনেমার পোস্টার দর্শকদের মুগ্ধ করেছে। আসছে কোরবানির ঈদে এটি বড় পর্দায় মুক্তি দেওয়া হবে। এটি পরিচালনা করছেন এম রাহিম।
.png)
এর আগে দিলারা জামান সর্বশেষ দাদির চরিত্রে অভিনয় করেছেন শাকিব খানের বিপরীতে ‘রাজকুমার’ সিনেমায়। এরই মধ্যে সিনেমাটি ব্যবসা সফল হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
অভিনয় শিল্পী
লিংক সফলভাবে কপি হয়েছে!