এর মধ্যে দর্শনসহ চারজনকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। হেফাজতের মেয়াদ শেষে শনিবার (২২ জুন) বিকেলে আদালতে তোলা হয় তাদের। অভিযুক্ত ব্যক্তিদের বেঙ্গালুরু কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
গত ৯ জুন বেঙ্গালুরু শহরের রেণুকা স্বামী নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। দর্শনের ভক্ত ছিলেন ৩৩ বছর বয়সী রেণুকা। ৮ জুন কর্ণাটকের চিত্রদুর্গার বাড়ি থেকে তুলে এনে রেণুকাকে নৃশংসভাবে হত্যা করে তার মরদেহ নালায় ফেলে খুনিরা। এই হত্যা মামলার তদন্ত করতে গিয়ে অভিনেতা দর্শনের নাম আসে।
.png)
১২ জুন অভিনেতা দর্শনকে গ্রেফতার করে বেঙ্গালুরু পুলিশ। বেঙ্গালুরু সিটি পুলিশ কমিশনার বি দয়ানন্দের ভাষ্যে, ‘রেণুকাকে খুব নৃশংস ও বর্বরভাবে খুন করা হয়েছে।’
অভিযোগের বিষয়ে দর্শন থুগুদিপার আইনজীবী রঙ্গনাথ রেড্ডি বিবিসিকে বলেন, ‘এটি একটি ভিত্তিহীন অভিযোগ। দর্শনের বিরুদ্ধে পুলিশের কাছে কোনো প্রমাণ নেই।’
৬০টির বেশি কন্নড় সিনেমায় অভিনয় করেছেন দর্শন। প্রতি সিনেমায় ২০০ থেকে ২৫০ মিলিয়ন রুপি পারিশ্রমিক নেন তিনি।