চাষী আলম বলেন, গত রাতে রাজধানীর একটি হাসপাতালে আমার স্ত্রীর নরমাল ডেলিভারি হয়েছে। আলহামদুলিল্লাহ। মা এবং ছেলে দুইজনই খুব ভালো আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ঘরের নতুন অতিথির নাম রাখা হয়েছে নূর ফারিস্তা। এই নামের অর্থ ফেরেশতাদের আলো। তবে আকিকা করে নাম চূড়ান্ত করা হবে।
.png)
প্রসঙ্গত, গত বছরের ২৫ আগস্ট পারিবারিক আয়োজনে বিয়ে করেন চাষী আলম। দীর্ঘ সময় অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও এই অভিনেতা লাইমলাইটে আসেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে। এরপর থেকে তিনি বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছেন। তার অভিনীত সর্বশেষ নাটকের নাম ‘ফিমেল ৪’; যা এবারের কোরবানি ঈদে মুক্তি পেয়েছে।