ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

আরশ খানের সঙ্গে প্রেম-বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩০, ৩১ আগস্ট ২০২৪
আরশ খানের সঙ্গে প্রেম-বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি
ফাইল ছবি

বর্তমান সময়ের ব্যস্ততম অভিনয়শিল্পী তানিয়া বৃষ্টি। পর্দায় বিভিন্ন সময় নানা চরিত্রে দেখা যায় তাকে। তার অনবদ্য অভিনয়ে দর্শকরাও মুগ্ধ। তবে পর্দার বাইরে দীর্ঘদিন ধরেই একজন অভিনেতার সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল তার। মাঝে অবশ্য কিছুদিন গুঞ্জন থেকেও দূরেও ছিলেন এ অভিনয়শিল্পী।

প্রেমের গুঞ্জন সাময়িক সময়ের জন্য দূরে থাকলেও পরবর্তীতে চাউর হয় বিয়ের কথা। ফলে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়। ইন্ডাস্ট্রিরই একজন সহশিল্পীর সঙ্গে সেই প্রেম ও বিয়ের গুঞ্জন নিয়ে সোশ্যাল মিডিয়াসহ নানা মাধ্যমে বিভিন্ন ধরনের চর্চা হতে থাকে। তবে এ ব্যাপারে কখনো সরাসরি কথা বলতে দেখা যায়নি অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে।

এবার এই ব্যাপারে কথা বললেন এ অভিনেত্রী। শনিবার (৩১ আগস্ট) দেশের একটি সংবাদমাধ্যমকে তানিয়া বৃষ্টি বলেন, অনেকে অনেক কিছুই লিখে থাকে। তবে কাকে নিয়ে কোন গুঞ্জন, সেটা জানা প্রয়োজন? এখন কার কথা বলা হচ্ছে, তা বুঝতে পারছি না।

Advertisement

এরপরই সোশ্যাল মিডিয়ায় তানিয়া বৃষ্টির পোস্ট ঘিরে অভিনেতা আরশ খানের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের কথা উল্লেখ করা হয়। এমনকি বিয়ের গুঞ্জন নিয়েও জানতে চাওয়া হয়। জবাবে এ অভিনেত্রী বলেন, আমাদের মধ্যে প্রেম বা সম্পর্ক, এ ধরনের কিছু না। শুরু থেকেই একসঙ্গে অনেক নাটকের কাজ করেছি। এ জন্য অনেকেই নানা ধরনের কথা বলে থাকেন। একসঙ্গে কাজের সূত্রে বিভিন্ন সময় ফেসবুকে পোস্ট করেছি ও লিখেছি। তবে সম্পর্ক, এ ধরনের কিছু না।

এছাড়া এসব গুঞ্জন সম্পর্কে তানিয়া বৃষ্টি বলেন, একসঙ্গে অনেক নাটকে জুটি হয়ে কাজ করেছি আমরা। এ কারণে আমাদের সম্পর্ক খুবই ক্লোজ ছিল। আসলে ভাই-ব্রাদার টাইপের ফ্রেন্ড ছিলাম আমরা। বাসাও কাছাকাছি ছিল। ওই সময় আমাদের অনেক কাজ হয়েছে। তবে এখন আর আগের মতো একসঙ্গে কাজ করছি না। সেই ফ্রেন্ডশিপ আর নেই।

প্রসঙ্গত, ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু হয়েছিল তানিয়া বৃষ্টির। পরবর্তীতে ছোটপর্দায় নাটকে নিয়মিত হন। ‘লতিফ দপ্তরি’, ‘আইসিইউ’,  ‘কাছের মানুষ’ ও ‘জায়গায় খায় জায়গায় ব্রেক’র মতো নাটকে অভিনয় করে পরিচিতি লাভ করেছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!