ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

পায়েল সরকার কচি কলাপাতা রঙের গাউনে: কুনজর থেকে রক্ষার প্রতীক

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:১৩, ৫ নভেম্বর ২০২৬
পায়েল সরকার কচি কলাপাতা রঙের গাউনে: কুনজর থেকে রক্ষার প্রতীক
পায়েল সরকার ।। ছবি: সংগৃহীত

টালিউড অভিনেত্রী পায়েল সরকার ‘নজরবন্দি’ ছবির মিউজিক লঞ্চ অনুষ্ঠানে মঙ্গলবার রাতে হাজির হয়েছিলেন। অনুষ্ঠানে তার সাজপোশাক ছিল বেশ নজরকাড়া। কচি কলাপাতা রঙের সিক্যুয়েনের কাজ করা গাউনে সেজেছিলেন অভিনেত্রী। তবে পোশাকের পাশাপাশি বিশেষ ভাবে নজর কাড়ল তার কানের দুল।

দুলের নকশায় উঁকি দিচ্ছে ‘ইভিল আই’ বা কুনজর থেকে রক্ষার প্রতীক। আর তা দেখেই স্বাভাবিক ভাবে প্রশ্ন জাগে, তবে কি কুনজর এড়াতেই এমন দুল বেছে নিয়েছেন পায়েল?

অভিনেত্রীর অবশ্য বক্তব্য, ইভিল আই পরার সঙ্গে নজর কাটানোর কোনো সম্পর্ক নেই। তবে কুনজরে যে তিনি বিশ্বাস করেন, তা অকপটেই স্বীকার করেছেন পায়েল। এমনকি, বিষয়টি নিয়ে তার কিছুটা আতঙ্কও রয়েছে। কিন্তু সেই বিশ্বাসের পরিধি ঠিক কতটা? এ প্রসঙ্গে পায়েলের ব্যাখ্যা, কারও নেতিবাচক মনোভাবের আঁচ পেলে সেই মানুষটির থেকে দূরত্ব বজায় রাখতেই স্বচ্ছন্দ তিনি।

অভিনেত্রীর কথায়, কেউ যদি একটানা আমার ব্যাপারে নেগেটিভ ভাবে, তাহলে তার সঙ্গেও আমার সময় কাটাতে বা সম্পর্ক রাখতে ইচ্ছা করবে না। সেটুকু বোঝার ক্ষমতা সকলেরই রয়েছে। আমি শুধু সেটুকুতেই বিশ্বাস করি। এর চেয়ে বেশি কিছু নয়।

কুনজর নিয়ে অন্ধবিশ্বাসে আচ্ছন্ন নন পায়েল। বরং মানুষের মনোভাব এবং তার প্রভাবকেই বেশি গুরুত্ব দেন তিনি। কারও নেতিবাচক চিন্তাভাবনা যদি সম্পর্কের উপর প্রভাব ফেলে, তাহলে সেই সম্পর্ক থেকে সরে আসাই তার কাছে স্বাভাবিক সিদ্ধান্ত।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!