ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

অনলাইনে অর্ডার, বক্স খুলেই অবাক সোনাক্ষী!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:০৩, ১২ ডিসেম্বর ২০১৮
অনলাইনে অর্ডার, বক্স খুলেই অবাক সোনাক্ষী!

আমাজন. ইন থেকে একটি খ্যাতনামা সংস্থার হেডফোন অর্ডার করেছিলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। যার জন্য তিনি দিয়েছিলেন ১৮ হাজার টাকা। তার অর্ডার মতো একটি বাক্স বন্দী পার্সেল এসে হাজিরও হয় অভিনেত্রীর বাড়িতে। 

তবে মনের আনন্দে সোনাক্ষী যখন সেই পার্সেল খুললেন তখন তিনি যা দেখলেন, তা যেকেউ দেখলে চমকে যাবেন! বাক্স খুলে সোনাক্ষী কী দেখলেন জানেন?

Advertisement

দেখলেন বাক্স-বন্দী অবস্থায় এসেছে একটি ভারি লোহার বাটখারা। হ্যাঁ, ঠিকই শুনছেন। এমনটাই ঘটেছে দাবাং গার্লের সঙ্গে। বিরক্ত সোনাক্ষী সরাসরি আমাজন.ইনের ক্রেতা পরিষেবা দফতরে ফোন করেন, কিন্তু তিনি কোনো সাহায্যই পাননি বলে অভিযোগ করেছেন অভিনেত্রী। বিষয়টি টুইট করে প্রকাশ্যে আনেন অভিনেত্রী।

ক্ষিপ্ত অভিনেত্রী এই ঘটনাকে একপ্রকার চুরির ঘটনা বলেই দাবি করেছেন। 

ডেইলি বাংলাদেশ/টিএএস

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!