ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

বাংলাদেশি জাহাজ বিজয়ের ক্যাপ্টেন জানালেন বিস্ফোরণের ভয়ংকর অভিজ্ঞতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৭, ৬ আগস্ট ২০২০
বাংলাদেশি জাহাজ বিজয়ের ক্যাপ্টেন জানালেন বিস্ফোরণের ভয়ংকর অভিজ্ঞতা
ছবি: বাংলাদেশ নৌবাহিনীর ফেসবুক পেজ থেকে সংগৃহীত

লেবাননের ভয়াবহ বিস্ফোরণে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ (বানৌজা) বিজয় ক্ষতিগ্রস্ত হয়। জাতিসংঘ মিশনে অংশ নেয়া জাহাজটি বৈরুত বন্দরে অবস্থান করছিলো। এ ঘটনায় বেশ কয়েকজন শান্তিরক্ষী আহত হন।

বিস্ফোরণে গুরুতর আহত এক বাংলাদেশি নৌ সদস্য বর্তমানে শঙ্কামুক্ত আছেন। এছাড়াও হাসপাতাল ছেড়ে গেছেন আরো ১১ জন।

মঙ্গলবারের ভয়াবহ বিস্ফোরণের ঘটনার বর্ণনা দিয়েছেন জাহাজটির ক্যাপ্টেন মোহাম্মদ জয়নাল আবেদিন।

Advertisement

তিনি বলেন, প্রতিদিনের মতোই আমরা আমাদের কাজ করছিলাম। হঠাৎ সামান্য ধোঁয়া দেখা যায়। কিন্তু বুঝতেই পারিনি দুই মিনিটের মধ্যে এটা এতো ভয়াবহ রূপ নেবে। হিরোসিমায় কেমন বিস্ফোরণ হয়েছিলো জানি না কিন্তু এর বিভীষিকা হয়তো অনেকটা ওই রকমই ছিল। আমাদের সবাই এখন ভালো আছে।

বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ছাড়াও এ বিস্ফোরণে জাতিসংঘ মিশনের শতাধিক সদস্য আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের নাগরিকও হতাহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন দূতাবাস।

লণ্ডভণ্ড শহরটিতে এখনো অনেক মানুষ নিখোঁজ। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়া মানুষের খোঁজে চলছে তৎপরতা। আহতদের আর্তনাদে ভারি হয়ে উঠছে হাসপাতালের পরিবেশ।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!