[ প্রবাস জীবন ]
ওমানে উটের লাথিতে বাংলাদেশি যুবকের মৃত্যু
নিহত ফয়াজ মিয়া
মধ্যপ্রাচ্যের ওমানে উটের লাথিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বাংলাদেশ সময় রাত ১০টায় দেশটির ইবরা হাসপাতালে তিনি মারা যান।
নিহত ফয়াজ মিয়া কুলাউড়ার জয়চণ্ডী ইউপির দক্ষিণ দিলদারপুর গ্রামের সোনা মিয়ার ছেলে।
নিহত ফয়াজের ছোট ভাই মো. রেনু মিয়া জানান, সাড়ে তিন বছর আগে ওমানে যান ফয়াজ। তিনি ইবরা শহরের একটি সবজি বাগানের পাশাপাশি একটি উটের ফার্মেও পার্টটাইম কাজ করতেন। প্রতিদিনের মতো বুধবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে উটকে খাবার দিতে যান ফয়াজ মিয়া। এ সময় ফার্মের একটি উটের লাথিতে তিনি গুরুতর আহত হন।
.png)
খবর পেয়ে স্থানীয় প্রশাসন তাকে উদ্ধার করে ইবরা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে কুলাউড়া উপজেলায় ছেলেকে শেষবারের মতো দেখার জন্য বারবার বিলাপ করছেন নিহত ফয়াজের বৃদ্ধ মা। ছেলের মৃত্যুর খবর পেয়ে মা, ভাইবোনসহ আত্মীয়স্বজনের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!