ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

সাংবাদিক রোজিনাকে হেনস্তার প্রতিবাদে লন্ডন বাংলা প্রেসক্লাবের মানববন্ধন

প্রবাস জীবন ডেস্ক
প্রকাশিত: ১৯:২৭, ২০ মে ২০২১
সাংবাদিক রোজিনাকে হেনস্তার প্রতিবাদে লন্ডন বাংলা প্রেসক্লাবের মানববন্ধন
বুধবার লন্ডন সময় বিকেল ৪টায় পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে লন্ডন বাংলা প্রেসক্লাব। বুধবার লন্ডন সময় বিকেল ৪টায় পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি মহিব চৌধুরী, সাবেক সভাপতি সাপ্তাহিক পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ বেলাল আহমেদ, বিবিসি বাংলার সাংবাদিক মোয়াজ্জেম হোসেন, ভয়েস অব আমেরিকার প্রযোজক শামীমা আহমেদ, উপস্থাপিকা উর্মি মাজহার, বুলবুল হাসান, কাউন্সিলার সায়মা আহমেদ, সাংবাদিক নজরুল ইসলাম বাসন, লেখিকা রেনু লুতফা, ইউকে বাংলা প্রেসক্লাব সভাপতি একে এম আবু তাহের চৌধুরী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কমিউনিকশন অফিসার সৈয়দ মনসুর আহমেদ, সিনিয়র সাংবাদিক জাহেদী ক্যারল, সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, দর্পন সম্পাদক রহমত আলী, সাংবাদিক হামিদ মোহাম্মদ, কমিউনিটি ব্যক্তিত্ব মহিবুর রহমান ও সাংবাদিক মোস্তাক বাবুল।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!