ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

ফিলিপাইনে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৮, ১৯ অক্টোবর ২০২২
ফিলিপাইনে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা
নিহত সাইদ হাওলাদার। ছবি: সংগৃহীত

ফিলিপাইনে সাইদ হাওলাদার নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে তাকে হত্যা করা হয়। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় প্রকাশ্যেই দুর্বৃত্তরা গুলি করে তাকে হত্যা করে। নিহত সাইদ মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকার মোতালেব হাওলাদারের ছেলে।

নিহতের সাইদের স্বজনরা জানান, বাংলাদেশি যুবক সাইদ ফিলিপাইনে শ্রমিকের কাজ করতেন। বছর পাঁচেক আগে তিনি ফিলিপাইনে যান। প্রকাশ্যেই দুর্বৃত্তরা গুলি করে তাকে হত্যা করা হয়েছে। কারা কি কারণে হত্যা করেছে তা বিস্তারিত জানা যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যায় জনাকীর্ণ একটি শহরে সাইদের মরদেহ পড়ে আছে। পরে ফিলিপাইনি পুলিশ এসে মরদেহ উদ্ধার করছে। 

আরেকটি ভিডিওতে দেখা গেছে, সাইদ শহরের একটি জনাকীর্ণ সড়কে হাঁটছেন। পেছন থেকে মাথার নিচে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

Advertisement

মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ফিলিপাইনে এক বাংলাদেশি যুবক খুন হবার কথা শুনেছি। ঘটনাটি দেশে না হওয়াতে বিস্তারিত জানি না।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন জানান, ঘটনাটি দুঃখজনক ও প্রবাসী বাংলাদেশিদের জন্য উদ্বেগজনক। পরিবারের সদস্যরা মরদেহ দেশে আনতে চাইলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!