ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯:২৯, ২৭ ডিসেম্বর ২০২২
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
তানভীর আহমেদ- ফাইল ফটো

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তানভীর আহমেদ (২১) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।  

সোমবার দিনগত রাতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য খুরশিদ উদ্দিন এ তথ্য জানান।

এর আগে রোববার বিকেলে সৌদি আরবের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তানভীর পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের খামা মাটির মসজিদ এলাকার বকুল মিয়ার ছেলে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সুখের আশায় উপার্জন করতে সৌদি আরবে যান তানভীর। তিনি সেখানকার নভেলটি কোম্পানিতে চাকরি করতেন। রোববার ওমরাহ শেষে ফেরার পথে মদিনায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!